Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
কংগ্রেসের সভাপতি নির্বাচন শুরু, ভোট দিলো গান্ধী পরিবার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 October, 2022, 03:30 pm
Last modified: 17 October, 2022, 04:04 pm

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

কংগ্রেসের সভাপতি নির্বাচন শুরু, ভোট দিলো গান্ধী পরিবার

শশী থারুর আর মল্লিকার্জুন খাড়গের এই লড়াইয়ে আজ সকালে ভোট দিয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা ও সোনিয়া গান্ধী।
টিবিএস ডেস্ক
17 October, 2022, 03:30 pm
Last modified: 17 October, 2022, 04:04 pm
ছবি: কংগ্রেসের ফেসবুক পেইজ।

কংগ্রেস সভাপতি নির্বাচনে রাহুল গান্ধীর ভোটদান নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। মনে করা হচ্ছিল, তিনি বা গান্ধী পরিবারের কেউই হয়ত সভাপতি নির্বাচনে ভোটদান করবেন না। তবে সোমবার (১৭ অক্টোবর) সকল জল্পনার অবসান ঘটিয়ে ভোট দিলেন রাহুল গান্ধী; ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারত জোড়ো পদযাত্রার মাঝেই বল্লারির অস্থায়ী ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে আসেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। 

এদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীও সোমবার তার উত্তরাধিকারী নির্বাচনে ভোট দিয়েছেন। দিল্লির আকবর রোডে অবস্থিত কংগ্রেস সদর দপ্তরে নিজের ভোট দেন সনিয়া। তার সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও ভোট দিতে যান। 

ছবি: কংগ্রেসের ফেসবুক পেইজ।

নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সনিয়া গান্ধী বলেন, "আমি দীর্ঘদিন ধরে এটির জন্য অপেক্ষা করছিলাম।"

এদিকে, আজ ভোটদান শুরুর আগে শশী থারুর তার প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ফোনে কথা বলেন বলে উল্লেখ করা হয় ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে। 

দুই দশকেরও বেশি সময় পর আবারও একবার কংগ্রেস সভাপতি পদের জন্য নির্বাচন হচ্ছে আজ। মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের ভাগ্য নির্ধারণ করবেন ৯ হাজার ৮৫০ জন প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা। 

এআইসিসি'র সদর দপ্তরে আজ সকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তার পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে। বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংও। 

দলের কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটদানের জন্য ৬৭টি বুথ স্থাপন করা হয়েছে৷ ভোটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত ব্যালট বাক্স দিল্লির এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হবে৷ বুধবার (১৯ অক্টোবর) ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে৷
 

Related Topics

টপ নিউজ

কংগ্রেস সভাপতি নির্বাচন / ভারত / রাহুল গান্ধী / ভারতের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • স্থলপথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে এলেন নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত; কড়া প্রতিবাদ দিল্লির

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net