Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
তুষারধসে প্রাণ হারালেন এভারেস্টজয়ী সবিতা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 October, 2022, 01:20 pm
Last modified: 06 October, 2022, 01:31 pm

Related News

  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

তুষারধসে প্রাণ হারালেন এভারেস্টজয়ী সবিতা

২৬ বছরের সবিতা কাঁসওয়াল ভারতের দ্বিতীয় এভারেস্ট জয়ী নারী পর্বতারোহী, যার মৃত্যু হলো হিমালয় দুর্ঘটনায়।
টিবিএস ডেস্ক
06 October, 2022, 01:20 pm
Last modified: 06 October, 2022, 01:31 pm
সবিতা কাঁসওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের 'দ্রৌপদী কা ডান্ডা-২' শিখরের অদূরে মঙ্গলবার (৪ অক্টোবর) তুষারধসে মৃত্য চারজনের মরদেহ উদ্ধার হয়েছে বুধবার (৫ অক্টোবর) দুপুর নাগাদ। তাদের মধ্যে রয়েছেন এভারেস্টজয়ী ভারতীয় নারী পর্বতারোহী সবিতা কাঁসওয়ালও। খবর আনন্দবাজার পত্রিকার।

২৬ বছরের সবিতা উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (নিম)-এর প্রশিক্ষক ছিলেন। তার সঙ্গেই তুষারধসে প্রাণ হারিয়েছেন আরও এক নারী প্রশিক্ষক নওমি।

চলতি বছরের মে মাসে মাত্র ১৫ দিনের ব্যবধানে দুই আট হাজারি পর্বতশৃঙ্গ জয় করেছিলেন সবিতা। ১২ মে বিশ্বের উচ্চতম শৃঙ্গ, ৮,৮৪৮ মিটার উঁচু এভারেস্টের পর, ২৮ মে জয় করেছিলেন ৮,৪৬৩ মিটারের মাকালু।

এভারেস্ট এবং মাকালু শৃঙ্গ জয়ের পর 'নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং' (নিম)-এ স্থায়ীভাবে প্রশিক্ষকের চাকরিতে যোগ দিয়েছিলেন উত্তরাখণ্ডের লোনথ্রু গ্রামের বাসিন্দা সবিতা।

গাড়োয়াল হিমালয়ের 'দ্রৌপদী কা ডান্ডা-২' শৃঙ্গের উচ্চতা ৫,৬৭০ মিটার। ওই অঞ্চল দুর্ঘটনাপ্রবণ হিসেবেই পরিচিত। পর্বতারোহণ বিশেষজ্ঞদের ধারণা, পাহাড়ের ঢালে জমা তুষারে স্তূপ হঠাৎ ধসে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

সবিতা ভারতের দ্বিতীয় এভারেস্ট জয়ী নারী পর্বতারোহী, যার মৃত্যু হলো হিমালয় দুর্ঘটনায়। এর আগে, ২০১৪ সালের মে মাসে কাঞ্চনজঙ্ঘা জয়ের পরে ইয়াংপুং কাং শৃঙ্গে আরোহণ করতে গিয়ে মৃত্যু হয় ছন্দা গায়েনের।

সবিতার মতোই এভারেস্ট অভিযানে গিয়ে নতুন রেকর্ড গড়েছিলেন পর্বতারোহী ছন্দা। ২০১৩ সালে এভারেস্ট জয়ের পরে একই অভিযানে লোৎসে শৃঙ্গ আরোহণ করেছিলেন তিনি। ২০১৪ সালের মে মাসে ইয়াংলুং কাং অভিযানে গিয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে চিরতরে হারিয়ে যান এভারেস্টজয়ী ছন্দা। তার দেহ আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি।

এদিকে, বুধবার উদ্ধারকারী দলের সদস্যরা আরও অন্তত ৬টি দেহের সন্ধান পেয়েছেন বলে উত্তরাখণ্ড সরকারের একটি সূত্র জানিয়েছে। কিন্তু দুর্গমতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে মরদেহগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
 
Related Topics

টপ নিউজ

নারী পর্বতারোহী / মাউন্ট এভারেস্ট / তুষারধস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে আছে ‘গ্রিন বুটস’-এর মরদেহ, পরিবারের কাছে ফিরিয়ে দিতে চায় ভারত
  • জলবায়ু পরিবর্তনে এভারেস্টের আরও উঁচুতে উঠে যাচ্ছে সাপ, বাড়ছে দংশন; অ্যান্টিভেনমের সংকট
  • এভারেস্টে ৬ দিন নিখোঁজ, মৃত ভেবেছিলেন সবাই; হামাগুড়ি দিয়ে ফিরলেন পর্বতারোহী গাইড
  • নেপালের হিমালয়ে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net