Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
অণু গঠনের চমকপ্রদ পদ্ধতির জন্য রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
05 October, 2022, 04:55 pm
Last modified: 06 October, 2022, 12:30 pm

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

অণু গঠনের চমকপ্রদ পদ্ধতির জন্য রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

রয়্যাল সুইডিশ একাডেমি অভ সায়েন্সেস জানিয়েছে, ‘তাদের কাজের মাধ্যমে বিভিন্ন কণাকে কীভাবে যুক্ত করা যায় সে বিষয়ে রসায়নবিদদের ধ্যানধারণায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে’।
টিবিএস ডেস্ক 
05 October, 2022, 04:55 pm
Last modified: 06 October, 2022, 12:30 pm
রসায়নে নোবেলজয়ী তিন বিজ্ঞানী। সংগৃহীত ছবি

অণুর গঠন এবং সংযুক্তি সংক্রান্ত গবেষণায় সাফল্যের জন্য রসায়নে ২০২২ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী– ক্যারোলিন আর. বার্তোজ্জি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস। তারা নিজেদের কাজের মাধ্যমে অণু গঠনের চমকপ্রদ একটি টুল আবিষ্কার করেছেন।

ক্যারোলিন আর বার্তোজ্জি ও কে. ব্যারি শার্পলেস আমেরিকার (যুক্তরাষ্ট্রের) নাগরিক, আর ডেনমার্কের নাগরিক মর্টেন মেলডাল। 

রয়্যাল সুইডিশ একাডেমি অভ সায়েন্সেস জানিয়েছে, এই বিজ্ঞানীত্রয় ক্লিক কেমিস্ট্রি ও বায়োওর্থোগনাল কেমিস্ট্রি– রসায়নের এ দুই খাত প্রতিষ্ঠা ও তা এগিয়ে নিতে অনবদ্য অবদান রাখায় নোবেল ভূষিত হলেন।

'তাদের কাজের মাধ্যমে বিভিন্ন কণাকে কীভাবে যুক্ত করা যায় সে বিষয়ে রসায়নবিদদের ধ্যানধারণায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে'- জানায় নোবেল পুরস্কার দেওয়ার কর্তৃপক্ষটি।

নোবেল কমিটি জানিয়েছে, ক্লিক কেমিস্ট্রি– বস্তুকণায় বা অণুতে দ্রুত ও সরল প্রতিক্রিয়ার জন্ম দেয়, ফলে দ্রুত সংযুক্তি ঘটে আণবিক গড়ন কাঠামোয়। ওষুধ শিল্পের গবেষণায় এই আবিস্কার ব্যাপক সুফল বয়ে আনবে। 

১৯০১ থেকে শুরু করে আজ পর্যন্ত নোবেল পুরস্কারের ইতিহাসে রসায়নে এই নিয়ে মোট ১১৬ জন রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ৭ জন মহিলা বিজ্ঞানী। ২০২০ সালে নোবেল পুরস্কারের ইতিহাসে প্রথম বার কোনও একটি বিভাগে একসঙ্গে দুই মহিলার নোবেলপ্রাপ্তি ঘটেছিল রসায়নেই। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইউনিট ফর দ্য সায়েন্স অব প্যাথোজেনস-এর অধ্যাপক এমানুয়েল শার্পেন্টার এবং বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেনিফার এ দৌদনা যৌথ ভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন সে বছর।

১৯০৩ এবং ১৯১১ সালে মাত্র আট বছরের ব্যবধানে দু'বার দুই আলাদা বিষয়ে (পদার্থবিদ্যা এবং রসায়ন) নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদাম কুরি। ১৯৫৮ এবং ১৯৮০ সালে রসায়নে দু'বার নোবেল সম্মাননা পাওয়ার রেকর্ড ছিল ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডরিক স্যাঙ্কারের। বুধবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন শার্পলেস।
 
  • সূত্র: সিএনএন

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার / রসায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো; ট্রাম্প বললেন, 'ধন্যবাদ, মারিয়া'
  • ২০২৫ সালের নোবেল বিজয়ীদের আইকনিক প্রতিকৃতি আঁকা কে এই নিকোলাস এলমেহেদ?
  • ‘শান্তির জন্য কিছু না করেই’ নোবেল পেয়েছেন অনেকে: পুতিন
  • যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো ও অভিজিৎ
  • নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net