Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
রানির শেষকৃত্যে যারা থাকছেন এবং যারা বাদ পড়লেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 September, 2022, 02:20 pm
Last modified: 19 September, 2022, 02:30 pm

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা

রানির শেষকৃত্যে যারা থাকছেন এবং যারা বাদ পড়লেন

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৫০০জন রাষ্ট্রপ্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে রানির শেষকৃত্য অনুষ্ঠানে।
টিবিএস ডেস্ক
19 September, 2022, 02:20 pm
Last modified: 19 September, 2022, 02:30 pm
ছবি: রয়টার্স

সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথকে চিরবিদায় জানাবে ব্রিটেন। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সম্পন্ন হবে রানির শেষকৃত্য। তাকে শেষশ্রদ্ধা জানাতে লন্ডনে জড়ো হয়েছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ৫০০জন রাষ্ট্রপ্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে রানির শেষকৃত্যে। 

যদিও আমন্ত্রিতদের তালিকা এখনও চূড়ান্ত নয়, এরপরেও চলুন জেনে নেওয়া যাক বিবিসির হাতে আসা তালিকায় শেষকৃত্য অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেলেন, আর কারা বাদ পড়লেন: 

রাজপরিবার

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা থাকছেন। নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে থাকবেন তার স্ত্রী, দ্য কুইন কনসার্ট, ক্যামিলা। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেবেন রানির আরও তিন সন্তান- প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রিউ ও প্রিন্স এডওয়ার্ড। 

শেষকৃত্যে স্বামীদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে রানির নাতি-নাতনিদের। তবে তাদের মধ্যে কতজন অনুষ্ঠানে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, প্রিন্সেস বিট্রিস ও ইউজিন, জারা টিন্ডাল, পিটার ফিলিপস, লেডি লুইস উইন্ডসর থাকবেন সেখানে। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যোগ দেবেন রানির বন্ধুবান্ধব ও কর্মীরাও। থাকবেন দুই যুবরাজ উইলিয়াম এবং হ্যারি। রানির নাতি-নাতনিদের সন্তানদের মধ্যে থাকবেন প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শার্লট।

বিশ্বের অন্যান্য রাজপরিবারের সদস্যরা

ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যও রানির শেষকৃত্যে থাকছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকের সঙ্গেই রানির আত্মীয়তা ছিল। এই তালিকায় রয়েছেন বেলজিয়ামের রাজা ফিলিপ, রানি ম্যাথিল্ড, নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার, তার স্ত্রী রানি ম্যাক্সিমা, সাবেক ডাচ কুইন প্রিন্সেস বিট্রিক্স।

ব্রিটেনের রাজপরিবারের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন স্পেনের রাজা ফেলিপ ও রানি লেটিজিয়া। এছাড়াও নরওয়ে, সুইডেন, ডেনমার্কের রাজপরিবারের সদস্যদেরও অতিথি হিসেবে থাকার কথা রয়েছে শেষকৃত্যে।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষশ্রদ্ধা জানাতে থাকতে পারেন জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো। থাকার কথা ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকেরও। 

এছাড়া, অন্যান্য প্রত্যাশিত অতিথিদের মধ্যে রয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ, জর্ডানের রাজা আবদুল্লাহ, কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ এবং লেসোথোর রাজা তৃতীয় লেসি। 

কমনওয়েলথভুক্ত দেশের নেতারা

রানির শেষকৃত্যে যোগ দেবেন কমনওয়েলথের নেতারাও। থাকছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে লন্ডন পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দেবেন পার্শ্ববর্তী দেশ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে। 

বিশ্বজুড়ে অন্যান্য নেতারা

শেষশ্রদ্ধা জানাতে লন্ডন পৌঁছেছেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন।

এছাড়াও থাকছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমায়ার, ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রানির শেষকৃত্যে যোগ দেবেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে। উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের আচরণের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট শি'র আমন্ত্রণ নিয়ে অনেকেই সমালোচনা করছেন। 

এদিকে, সৌদি আরবের যুবরাজ মোহাকম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানানো হলেও, তিনি অনুষ্ঠানে যোগ দেবেন না বলে রোববার জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। 

আমন্ত্রণ জানানো হয়নি যাদেরকে

রানির শেষকৃত্যে আমন্ত্রণ জানানো হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন নিয়ে প্রথম থেকেই মস্কোর বিরোধিতা করে এসেছে ব্রিটেন। এর জের ধরেই শেষকৃত্যের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পুতিন।

রাশিয়ার পাশাপাশি বেলারুশ, মিয়ানমার থেকেও কোনো রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানো হয়নি সিরিয়া, ভেনিজুয়েলা এবং আফগানিস্তানের প্রতিনিধিদেরও। এই দেশগুলো সঙ্গে যুক্তরাজ্যের সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক নেই বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। 

জানা গেছে, উত্তর কোরিয়া ও নিকারাগুয়া থেকে রাষ্ট্রপ্রধানদের নয়, বরং তাদের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রানির শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত কয়েক দিনে লাখ লাখ মানুষ রানিকে শেষশ্রদ্ধা জানিয়েছেন। গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬। দীর্ঘ ৭০ বছর ধরে ব্রিটেনের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন রানি।

 

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথ / শেষকৃত্য অনুষ্ঠান / ব্রিটেনের রানি / লন্ডন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • খামেনির কফিনের পাশে ১৪ মাসের নাতনির ছোট কফিন, ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানে উত্তাল তেহরান
  • বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় লন্ডনে বাতিল হলো জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান 
  • মাস্টারশেফ ইউকে’তে ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net