Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 July, 2022, 02:50 pm
Last modified: 08 July, 2022, 03:38 pm

Related News

  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • জাপানে তাকাইচির ভূমিধস জয়: কঠোর নীতি বাস্তবায়নের পথে আর কোনো বাধা নেই
  • কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা মারা গেছেন

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন

ইতোমধ্যেই অভিযুক্ত এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। 
টিবিএস রিপোর্ট
08 July, 2022, 02:50 pm
Last modified: 08 July, 2022, 03:38 pm
শিনজো আবে। ছবি: এপি

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। খবর দেশটির সরকারি সংবাদমাধ্যম জাপান ব্রডকাস্টিং করপোরেশনের (এনএইচকে)। 

একটি উন্মুক্ত সমাবেশে বক্তব্য রাখার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। ঘটনার পরই মাটিতে লুটিয়ে পড়েন শিনজো আবে।

এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু তার কাছ থেকে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না।   

ঘটনাটি ঘটেছে জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে। ঘটনায় অভিযুক্ত এক বন্দুকধারীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। 

নারা শহরে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন শিনজো আবে। নিজের দলের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো। 

জাপানের সময় সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনএইচকে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর শিনজে আবের শরীর থেকে রক্তপাত হচ্ছিল। 

টোকিওর সাবেক মেয়র ওইচি মাসুজো এক টুইট বার্তায় তার শারীরিক অবস্থার আপডেট জানিয়ে লেখেন, শিনজো আবে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট অবস্থায় আছেন।

জাপানে কার্ডিওপালমোনারি অ্যারেস্ট বলতে আনুষ্ঠানিকভাবে মৃত্যু নিশ্চিত করার আগের অবস্থাকে বোঝানো হয়। 

Footage from Japanese broadcaster @nhk of the moment when Abe Shinzo was shotpic.twitter.com/urg2g43t7i— Rezaul Hasan Laskar (@Rezhasan) July 8, 2022

ঘটনাস্থলে থাকা এনএইচকে রিপোর্টার জানান, শিনজো আবের বক্তৃতা চলাকালীন পরপর দুটো জোরে আওয়াজ শুনতে পান তিনি। আওয়াজটা গুলি চালানোর মতো ছিল। এরপরই নাকি মাটিতে লুটিয়ে পড়েন আবে।

রোববার জাপানের উচ্চকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে শুক্রবার প্রচারে গিয়েছিলেন শিনজো আবে। সেখানেই এই ঘটনা ঘটে। ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন।

পদত্যাগ করলেও জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির রাজনীতিতে তার বড় প্রভাব রয়েছে। এই দলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ তার হাতে।

শিনজো আবে ধনাঢ্য রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তার বাবা ছিলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া তার এক দাদা জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।

জাপানে বন্দুক হামলা খুবই বিরল ঘটনা। কারণ, দেশটিতে অস্ত্র বহন করা নিষিদ্ধ। এছাড়া জাপানে রাজনৈতিক ব্যক্তিদের টার্গেট করে হত্যার ঘটনাও খুব একটা দেখা যায় না।

২০০৭ সালে নাগাসাকি শহরের মেয়র ইচো ইতোকে গুলি করে হত্যা করেছিল আততায়ীরা। তারও আগে ১৯৬০ সালে জাপানের সোশালিস্ট পার্টির প্রধানকে বক্তব্য দেবার সময় গুলি করে হত্যা করে ডানপন্থীরা।  

Related Topics

টপ নিউজ

জাপানের প্রধানমন্ত্রী / শিনজো আবে / গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান: হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
  • সায়দাবাদে অভিযানে গিয়ে মাদক নিয়ন্ত্রণের পরিদর্শক গুলিবিদ্ধ
  • ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোর সুরক্ষিত সীমানায় প্রবেশ করায় সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা
  • জাপানে তাকাইচির ভূমিধস জয়: কঠোর নীতি বাস্তবায়নের পথে আর কোনো বাধা নেই
  • কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা মারা গেছেন

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net