Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
পয়লা বৈশাখ এলেই যেভাবে বাড়তি খাজনা, ভাড়ার উদ্বেগ তাড়া করে ক্ষুদ্র ব্যবসায়ী ও ভাড়াটিয়াদের

ফিচার

সানা উল্লাহ সানু
14 April, 2025, 07:30 pm
Last modified: 14 April, 2025, 10:09 pm

Related News

  • ইজারা থেকে সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে আবাহনী মাঠ, উন্মুক্ত হবে সাধারণের জন্য
  • এনসিটি-সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

পয়লা বৈশাখ এলেই যেভাবে বাড়তি খাজনা, ভাড়ার উদ্বেগ তাড়া করে ক্ষুদ্র ব্যবসায়ী ও ভাড়াটিয়াদের

এই ভোগান্তি দিয়েই বছর শুরু হয় দোকানঘর ও বাসাবাড়ির ভাড়াটিয়াদের।
সানা উল্লাহ সানু
14 April, 2025, 07:30 pm
Last modified: 14 April, 2025, 10:09 pm
লক্ষ্মীপুরে পয়লা বৈশাখের লোকজ মেলা। ছবি: সানা উল্লাহ সানু/ টিবিএস

পয়লা বৈশাখ বাঙালির সংস্কৃতির এক আনন্দঘন দিন, তবে কালক্রমে এদিনটি আর সবার জন্য উৎসবের আমেজ নিয়ে হাজির হয় না। বাংলা নববর্ষের প্রথম দিনটি নিয়ে বরং অনেকেই থাকেন উদ্বেগ-উৎকণ্ঠায়। মাথায় আসে খরচ বাড়ার চিন্তা। ফলে তাদের কাছে পয়লা বৈশাখ উৎসব না, খরচ বাড়ার আনুষ্ঠানিক দিন।

এই ভোগান্তি দিয়েই বছর শুরু হয় দোকানঘর ও বাসাবাড়ির ভাড়াটিয়াদের। কারণ এদিন বাংলাদেশের শহর এবং গ্রামগঞ্জের সব খানে হাটবাজার, নদীর ঘাটে নতুন ইজারাদার বসে। নতুন করে টোল ও খাজনা নেয়। বাসাবাড়ি ও দোকানঘরের মালিকরা ভাড়া বাড়িয়ে দেয়। অনেকেই তাদের পুরনো দোকানঘর ব্যবসা-বাণিজ্য হারিয়ে ফেলে। পয়লা বৈশাখ থেকেই শুরু হয় এমন উলট-পালট।

এভাবে পয়লা বৈশাখ নিয়ে সোমবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ক্ষুদ্র দোকানি মো. আবুল হাসেম। আবুল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বলেন, "প্রতি বছর পয়লা বৈশাখ এলেই আমাদের জীবনে নেমে আসে নতুন নতুন দুশ্চিন্তা।" তিনি বিভিন্ন বাজারে ফুটপাতে ও দোকান ঘর ভাড়া নিয়ে ব্যবসা করেছেন। প্রতি বছরই কখনো এদিন ফুটপাতে ব্যবসার জায়গা হারিয়েছেন, নাহলে দোকান হারিয়েছেন ভাড়া বৃদ্ধির কারণে।

একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন, পান ব্যবসায়ী শাহজাহান। তিনি জানান, "দীর্ঘ ১৫ বছর লক্ষ্মীপুর জেলার বিভিন্ন হাট-বাজারে পাইকারিতে পানের ব্যবসা করেন। কিন্তু এসব কারণে কয়েকটি বাজার থেকে দোকানের পজিশন হারিয়েছি। বর্তমানে ব্যবসা করি মান্দারি বাজারে। কিন্তু জানি এবছরেও নতুন হারে খাজনা দিতে হবে।"

লক্ষ্মীপুর জেলার মুন্সিগঞ্জ গ্রামীণ বাজার। ছবি: সানা উল্লাহ সানু/ টিবিএস

লক্ষ্মীপুর শহরের একটি বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের শিক্ষক মো. হারুন অর রশিদ ব্যাখ্যা করে জানান, "পয়লা বৈশাখ এলেই বাংলাদেশের গ্রামগঞ্জের হাটবাজার ও ঘাটে ঘাটে নতুন ইজারাদার আসে। কারণ বছরের শুরুতে ইজারা নবায়ন হয় বা নতুন ইজারা দেওয়া হয়। ফলে পূর্বের তুলনায় হাটবাজার এবং ঘাটের টোল ও খাজনা বেড়ে যায়। মানুষের খরচ বাড়ে। আর তখন মালিকরা বাসাবাড়ি ও দোকান ঘরের ভাড়া বাড়িয়ে দেন। দেশের বিভিন্ন স্থানে এটা অনেকটা ব্যক্তিগত ও প্রশাসনিক নিয়মিত রীতি হয়ে দাঁড়িয়েছে।" 

এই শিক্ষক বলেন, "আমার বাসা ভাড়াও পয়লা বৈশাখ থেকে বেড়েছে।"

স্থানীয় তোরাবগঞ্জ বাজারের সাবেক ইজারাদার মোঃ বেলাল হোসেন বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে বিভিন্ন হাট-বাজার ও ঘাট ইজারা দেয় সরকার। প্রতি বছরই বিগত বছরের তুলনায় বেশি মূল্যে ইজারা প্রদান করা হয়। নতুন ইজারাদার এসে বিগত বছরের তুলনায় বেশি দাম দিয়ে ইজারা নেয়।

"ফলে তারা দোকানদার ও ঘাট ব্যবহারকারীদের থেকে তাঁরা বেশি ভাড়া আদায় করেন, যেটা পয়লা বৈশাখ থেকে কার্যকর হয়। এ কারণে বৈশাখ এলেই দোকানদারদের খরচ বাড়ে। দোকানদাররা সে খরচ পোষাতে দাম বাড়িয়ে নেয় ক্রেতাদের থেকে" - তিনি যোগ করেন। 

মেঘনা নদীর মজুচৌধুরীরহাট ঘাট। ছবি: সানা উল্লাহ সানু/ টিবিএস

মুদি ব্যবসায়ী আলাউদ্দিন হালখাতার নামে আরেক ভোগান্তির কথা উল্লেখ করেন। তিনি বলেন, "পহেলা বৈশাখে আমাদের নোয়াখালীর চৌমুহনী আড়তে হালখাতা করতে হয়। এটাও আমাদের জন্য বাড়তি চাপ।" তিনি বলেন, তাই বৈশাখ মানেই আমাদের কাছে আতংক। কারণ হালখাতা, দোকান ভাড়া, বাজারে ইজারা বৃদ্ধি সব কিছুই কার্যকর হয় পয়লা বৈশাখে।"

কলেজ শিক্ষক মো. মহিউদ্দিন মুন্না বলেন, পহেলা বৈশাখ এলেই ভাড়াটিয়াদের ওপর চাপ পড়ে, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী বা নিম্ন-মধ্যবিত্ত। অনেক সময় মালিক তার পূর্বের ভাড়াটিয়াকে দোকানঘর ও বাসাবাড়ি থেকে একেবারে বের করেও দেন— যাতে নতুন ভাড়াটিয়াকে তা উচ্চ ভাড়ায় দেওয়া যায়। 

তিনি বলেন, এতে পয়লা বৈশাখে অনেকে  তার বহু দিনের পুরো ব্যবসা ও বাসাবাড়ি হারিয়ে ফেলেন। তাই দিনটি এখন যেন খরচ বৃদ্ধি ও কার্যকরের দিনে পরিণত হচ্ছে। এজন্য অন্যরা উদযাপনের অংশ নিলেও উদ্বেগ আর আতংকে থাকে এক শ্রেণির স্বল্প আয়ের মানুষ। 

Related Topics

টপ নিউজ

ইজারা / টোল / ভাড়াটিয়া / ক্ষুদ্র ব্যবসায়ী / পয়লা বৈশাখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ইজারা থেকে সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে আবাহনী মাঠ, উন্মুক্ত হবে সাধারণের জন্য
  • এনসিটি-সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি
  • রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের
  • হরমুজে ইরান টোল বসাবে না, তবে আমেরিকা বসাতে পারে: ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net