Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
চুল প্রতিস্থাপন আমার জীবনের গতিপথই পাল্টে দিয়েছে: জন সিনা

বিনোদন

সিএনএন
09 August, 2025, 08:40 pm
Last modified: 11 August, 2025, 09:14 am

Related News

  • নারীদের চুল প্রতিস্থাপন: বাড়ছে জনপ্রিয়তা, সঙ্গে বাড়ছে সাফল্যের হার নিয়ে বিতর্কও
  • দ্য রক, ভ্যান ড্যাম; অ্যাকশন তারকাদের অভিনয় যখন সমালোচকদেরও তাক লাগিয়ে দেয়
  • ‘আমি কখনও অবসর শব্দটি উচ্চারণ করিনি’ – সাত বছর পর পর্দায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস
  • রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
  • জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার মারা গেছেন

চুল প্রতিস্থাপন আমার জীবনের গতিপথই পাল্টে দিয়েছে: জন সিনা

সিনা বলেন, ‘চুল প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে যদি এতটা লজ্জা না থাকত, আমি এটা দশ বছর আগেই করিয়ে ফেলতাম। আমি ভেবেছিলাম আমি একা; কিন্তু দশজনের মধ্যে সাত-আটজন পুরুষই টাক পড়া বা চুল পাতলা হওয়ার সমস্যায় ভোগে। যদি কেউ এজন্য আমাকে সমালোচনা করে, আমি মনে করি এতে লজ্জার কিছু নেই।’
সিএনএন
09 August, 2025, 08:40 pm
Last modified: 11 August, 2025, 09:14 am
জন সিনা। ছবি: রয়টার্স

বিখ্যাত রেসলার ও অভিনেতা জন সিনা তার নতুন লুক নিয়ে আলোচনায় উঠে এসেছেন। সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত বছর চুল তিনি প্রতিস্থাপন করিয়েছেন এবং এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করেছেন।

সিনা জানান, চুল পড়ে যাওয়ার বিষয়টি লুকানোর চেষ্টা করলেও তার ভক্তরা তা সামনে নিয়ে এসেছেন। ভক্তদের হাতে এমন প্ল্যাকার্ড তিনি দেখেছেন যেখানে লেখা ছিল 'টাক জন সিনা'।

তিনি বলেন, 'তারা আমাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।'

এই অভিজ্ঞতা থেকেই তিনি এখন চুলের জন্য রেড-লাইট থেরাপি, ভিটামিন, শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করেন। পাশাপাশি, ২০২৪ সালের নভেম্বরে চুল প্রতিস্থাপনের প্রক্রিয়াও সম্পন্ন করেছেন।

সিনা বলেন, 'চুল প্রতিস্থাপনের বিষয়টি নিয়ে যদি এতটা লজ্জা না থাকত, আমি এটা দশ বছর আগেই করিয়ে ফেলতাম। আমি ভেবেছিলাম আমি একা, কিন্তু দশজনের মধ্যে সাত বা আটজন পুরুষই টাক পড়া বা চুল পাতলা হওয়ার সমস্যায় ভোগে। যদি কেউ এ জন্য আমাকে সমালোচনা করে, আমি মনে করি এতে লজ্জার কিছু নেই।'

তিনি আরও বলেন, 'চুল প্রতিস্থাপন আমার জীবনের গতিপথই পাল্টে দিয়েছে।'

২০২৪ সালে জন সিনা ঘোষণা দিয়েছিলেন, চলতি বছরের শেষেই তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) থেকে অবসর নেবেন। এই সিদ্ধান্তের পেছনে 'বয়স' একটি বড় কারণ বলে জানান তিনি।

তার মতে, 'আমি আর আগের মতো শক্তিশালী বা দ্রুতগতির নই। এখন আমার জীবনের অগ্রাধিকার হলো- স্বাস্থ্য এবং সঙ্গীর প্রতি অঙ্গীকার রক্ষা। তাই যখনই রিংয়ে যাই, আমি যেন সর্বোচ্চটা দিতে পারি তা নিশ্চিত হতে চাই। কিন্তু এখন সময় হয়েছে সরে দাঁড়ানোর।'

ডব্লিউডব্লিউই-এর বাইরেও অভিনয়ে সফল ক্যারিয়ার গড়েছেন সিনা। তিনি মনে করেন, চুল প্রতিস্থাপন তার অভিনয় জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে। একটা নতুন চুলের স্টাইল তাকে অভিনয়ের জগতে আরও বেশি কাজের সুযোগ এনে দিতে পারে এবং যেটা তিনি করতে ভালোবাসেন সেটা করতে সাহায্য করতে পারে।

ডিসি কমিকস প্রযোজিত জনপ্রিয় টিভি সিরিজ 'পিসমেকার'-এর দ্বিতীয় সিজন চলতি মাসেই এইচবিও ম্যাক্স-এ মুক্তি পেতে যাচ্ছে। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জন সিনা।

Related Topics

টপ নিউজ

জন সিনা / চুল প্রতিস্থাপন / ডব্লিউডব্লিউই / রেসলার / হলিউড অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • নারীদের চুল প্রতিস্থাপন: বাড়ছে জনপ্রিয়তা, সঙ্গে বাড়ছে সাফল্যের হার নিয়ে বিতর্কও
  • দ্য রক, ভ্যান ড্যাম; অ্যাকশন তারকাদের অভিনয় যখন সমালোচকদেরও তাক লাগিয়ে দেয়
  • ‘আমি কখনও অবসর শব্দটি উচ্চারণ করিনি’ – সাত বছর পর পর্দায় ফিরলেন ড্যানিয়েল ডে-লুইস
  • রেসলিং কিংবদন্তি হাল্ক হোগান মারা গেছেন
  • জিম মরিসন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয় করা ভ্যাল কিলমার মারা গেছেন

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net