মানবতাবিরোধী অপরাধ: জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার উসকানির অভিযোগে লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। একইসঙ্গে পলাতক পাাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
প্রসিকিউশনের তথ্যমতে, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছিল, তাতে তিন শতাধিক ছাত্রছাত্রী আহত হন।
আসামিদের বিরুদ্ধে ওই সময় উসকনিমূলক বক্তব্য দেওয়া এবং হামলার পেছনে প্রত্যক্ষ-পরোক্ষ মদদের অভিযোগ রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর এসব অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
মামলার বাকি আসামিরা হলেন— সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির (শয়ন) ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
আসামিদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, জামাল উদ্দীন ও তানভীর হাসান সৈকত বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার আছেন।
