Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
যেকোনো অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আইনমন্ত্রীর

বাংলাদেশ

ইউএনবি
04 September, 2026, 08:20 pm
Last modified: 04 September, 2026, 08:31 pm

Related News

  • কেবল জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্ম যুগোপযোগী হবে না, প্রয়োজন জ্ঞানের বিকাশ: আইনমন্ত্রী
  • এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
  • সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী

যেকোনো অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান আইনমন্ত্রীর

ঝিনাইদহের শৈলকুপা শহরে রামগোপাল মন্দির চত্বরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী এ আহ্বান জানান।
ইউএনবি
04 September, 2026, 08:20 pm
Last modified: 04 September, 2026, 08:31 pm
ঝিনাইদহের শৈলকুপা শহরে রামগোপাল মন্দির চত্বরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

যেকোনো অপশক্তি ও অন্যায়ের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) ঝিনাইদহের শৈলকুপা শহরে রামগোপাল মন্দির চত্বরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, 'প্রায় পাঁচ হাজার বছর আগে মথুরার অসুর ও অত্যাচারী কংসের মতো অশুভ শক্তিকে দমন করে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। সমস্ত অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করাই ছিল তার মূল আদর্শ। আমরা বিশ্বাস করি, সমাজ থেকে যেকোনো ধরনের অন্যায় ও অশুভ শক্তির বিনাশে আমরা যখন সংগ্রাম করব, আপনারা বরাবরের মতো সরকারের পাশে থাকবেন।'

ধর্মীয় আচার-অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বাধার অপচেষ্টা বরদাশত করা হবে না উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, 'ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা সবার— এই শাশ্বত চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী বা ব্যক্তি যদি মাস্তানি, বিশৃঙ্খলা কিংবা বাধা সৃষ্টি করার চেষ্টা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কোনো ভেদাভেদ নেই; দেশের প্রতিটি মানুষ নির্বিঘ্নে ও সুখে শান্তিতে তার ধর্ম পালন করবেন।'

আলোচনা সভা শেষে আইনমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি রামগোপাল মন্দির চত্বর থেকে শুরু হয়ে শৈলকুপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতাসহ সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

আইনমন্ত্রী / মো. আসাদুজ্জামান / ঝিনাইদহ / শুভ জন্মাষ্টমী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • কেবল জিন্দাবাদ স্লোগানে আগামীর প্রজন্ম যুগোপযোগী হবে না, প্রয়োজন জ্ঞানের বিকাশ: আইনমন্ত্রী
  • এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে: আইনমন্ত্রী
  • ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ বাংলাদেশের মতো: মক্কা চুক্তি নিয়ে আইনমন্ত্রী
  • ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
  • সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net