Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

বাংলাদেশ

বাসস
26 August, 2026, 05:20 pm
Last modified: 26 August, 2026, 05:26 pm

Related News

  • সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

তিনি বলেন, আসুন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য একটি রোডম্যাপ তৈরিতে একসাথে কাজ করি।
বাসস
26 August, 2026, 05:20 pm
Last modified: 26 August, 2026, 05:26 pm
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে একটি রোডম্যাপ তৈরি করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আসুন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য একটি রোডম্যাপ তৈরিতে একসাথে কাজ করি। আসুন, আমরা একসাথে এগিয়ে যাই এবং জাতি গঠনে মনোনিবেশ করি।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

ইনস্টিটিউট অব হযরত মুহাম্মদ (সা.) আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অব.) এম. নুরউদ্দিন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ফয়েজ আহমেদ, ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর এসরাফিল আমিরি গোর্জাদ্দিনী, ঢাকা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ অংশকে স্বাবলম্বী করে তুলতে এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের শক্তিশালী করতে 'অসামান্য অবদান' রাখার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, আপনাদের স্যালুট জানাই, আপনারা এসব মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে এবং মর্যাদার সাথে বেঁচে থাকতে সাহায্য করছেন। আমি আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো, বিশেষ করে সমাজকল্যাণ মন্ত্রণালয় আপনাদের পাশে দাঁড়াবে। এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে সমাজকল্যাণ মন্ত্রীর সাথে কথা বলব। 

ইনস্টিটিউটের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অব.) এম নুরউদ্দিন খান শান্তি, সহনশীলতা ও সমতার বিষয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা অনুধাবন ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ ও নাত-এ-রাসূল (সা.), কম্পিউটার প্রশিক্ষণ এবং প্রবন্ধ প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগ ও বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপে অংশ নেওয়া দেশের নানা প্রান্তের দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Topics

টপ নিউজ

আইনমন্ত্রী / ফ্যাসিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • সাংবিধানিকভাবেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী
  • গোপনে নয়, উপযুক্ত আদালতে ফ্যাসিবাদের বিচার হবে: আইনমন্ত্রী
  • ব্যবসা সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net