Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিংয়ের পরিকল্পনা: বিমানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2026, 04:35 pm
Last modified: 23 August, 2026, 04:47 pm

Related News

  • উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
  • আগের সরকারের ৯ উড়োজাহাজ কেনার চুক্তিতে অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হবে: বিমানমন্ত্রী
  • থার্ড টার্মিনালের অপারেশনাল প্রস্তুতি এগিয়েছে ৫৭%: বিমান পরিবহনমন্ত্রী
  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিংয়ের পরিকল্পনা: বিমানমন্ত্রী

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে প্রচলিত আমলাতন্ত্রের বাইরে গিয়ে কাজ করতে হবে।’
টিবিএস রিপোর্ট
23 August, 2026, 04:35 pm
Last modified: 23 August, 2026, 04:47 pm
ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর 'সফট ওপেনিং' করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নবনিযুক্ত বিমানমন্ত্রী এ কথা বলেন।

সভায় মন্ত্রী বলেন, 'জাপানিজ কোম্পানির সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাছাড়া আগামী বছরে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর জন্য কাজ করে যাচ্ছি। বিমানের বহরে শীঘ্রই ১০টি লিজকৃত বিমান যুক্ত করতে পারব বলে আশা রাখছি।'

তিনি আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা, তিনি আমাকে মন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজের সুবিধার্থে আমি পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করতে চাই। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ।'

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, 'ভালো কাজের জন্য যেমন পুরস্কার রয়েছে তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয়ের কাজকে আরও গতিশীল করতে প্রচলিত আমলাতন্ত্রের বাইরে গিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।'

সভায় ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'পাবনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহণের সুবিধার্থে শীঘ্রই ফ্লাইট চালুর কথা ভাবছি আমরা। যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ায় ইউএস বাংলার সঙ্গে ফ্লাইট চালুর জন্য কথা বলেছি। বগুড়া বিমানবন্দর নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই চলছে। আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের চালুর ব্যাপারে আশা রাখছি আমরা।'

বক্তব্য শেষে মন্ত্রী উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
 
Related Topics

টপ নিউজ

বিমানমন্ত্রী / বিমানবন্দরের থার্ড টার্মিনাল / এম রশিদুজ্জামান মিল্লাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • উল্টোপথে চলায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা
  • আগের সরকারের ৯ উড়োজাহাজ কেনার চুক্তিতে অনিয়ম হয়েছে কি না খতিয়ে দেখা হবে: বিমানমন্ত্রী
  • থার্ড টার্মিনালের অপারেশনাল প্রস্তুতি এগিয়েছে ৫৭%: বিমান পরিবহনমন্ত্রী
  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net