Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
ভারত ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি অনুসরণ করে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2026, 01:30 pm
Last modified: 05 August, 2026, 01:34 pm

Related News

  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

ভারত ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি অনুসরণ করে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে: রিজভী

তিনি অভিযোগ করেন, ভারত এমন আচরণ করছে যেন অন্য দেশের কোনো পলাতক ও দাগি আসামি ‘ভারতপ্রেমিক’ হলে তার সব অপরাধ ক্ষমাযোগ্য। এ ধরনের অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
টিবিএস রিপোর্ট
05 August, 2026, 01:30 pm
Last modified: 05 August, 2026, 01:34 pm
ছবি: টিবিএস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত 'দ্বিমুখী নীতি' বা 'ডাবল স্ট্যান্ডার্ড' অনুসরণ করছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে জুলাই গণঅভ্যুত্থান ও গত ১৭ বছরের আন্দোলনের চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ভারতের দিল্লিতে 'সাউথ এশিয়ান জার্নালিস্টস'-এর একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তার দাবি, শেখ হাসিনা পলাতক এবং ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও ভারত সরকার তার প্রতি সহানুভূতিশীল আচরণ করছে। এমনকি ভিডিও বার্তা সম্ভব না হলেও অডিও বার্তা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ভারত এমন আচরণ করছে যেন অন্য দেশের কোনো পলাতক ও দাগি আসামি 'ভারতপ্রেমিক' হলে তার সব অপরাধ ক্ষমাযোগ্য। এ ধরনের অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

শেখ হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, "বিশ্বের বিভিন্ন স্বৈরশাসক ও ফ্যাসিস্টের সঙ্গে তার তুলনা করা হলেও দেশের সম্পদ লুট, অর্থ পাচার এবং ব্যাংক ও শেয়ারবাজার লুণ্ঠনের মাধ্যমে তিনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্টে পরিণত হয়েছেন।"

তিনি আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতা টিকিয়ে রাখতে দমন-পীড়ন, গুম, হত্যা এবং বিরোধী মত দমনের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল। 

তিনি বলেন, "২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতা, সাংবাদিক ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছেন।"

রিজভীর দাবি, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ, যা শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসনের পতন ঘটায়। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনার বক্তব্য প্রচার / রুহুল কবীর রিজভী / বিএনপি / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net