Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে আপস করা হবে না: শফিকুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 July, 2026, 07:10 pm
Last modified: 08 July, 2026, 07:16 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • বৈদেশিক চুক্তি ও এমওইউ সংসদে উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার
  • আ.লীগ আমলের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কাল ১১ দলীয় ঐক্যের সমাবেশ 
  • জামায়াতের এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি বিরোধী দলীয় নেতার
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান

জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে আপস করা হবে না: শফিকুর রহমান

তিনি বলেন, ‘সংস্কারের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।’
টিবিএস রিপোর্ট
08 July, 2026, 07:10 pm
Last modified: 08 July, 2026, 07:16 pm
ছবি: জামায়াতের মিডিয়া সেল

জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, 'সরকারের ভালো কাজে সহযোগিতা করব, তবে জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রয়োজনে আন্দোলন অব্যাহত থাকবে।'

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে এ সেমিনার হয়। এতে সভাপতিত্বে করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ।

শফিকুর রহমান বলেন, 'সংস্কারের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।'

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, 'বিএনপি জুলাইয়ের আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশের মূল রাজনৈতিক ধারার বাইরে ঠেলে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া অনুসরণ করছে। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।'

তিনি বলেন, 'জুলাইয়ের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বরং সুপরিকল্পিতভাবে সেই চেতনাকে দুর্বল করার নানা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।'

ছবি: জামায়াতের মিডিয়া সেল

হুঁশিয়ারি উচ্চারণ করে মামুনুল হক বলেন, 'যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়িত না হয়, তাহলে জনগণের এই ইস্পাত-কঠিন ক্ষোভ একসময় বিস্ফোরণে রূপ নিতে পারে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, 'গণভোটের গণরায় অবশ্যই মানতে হবে। জনগণ যে রায় দিয়েছে, তা উপেক্ষা করার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার কারও নেই। সরকার বা বিএনপি যত যুক্তিই দেখাক না কেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে আমরা কোনো আপস করব না।'

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করে জনগণকে আশ্বস্ত করেছিল যে তারা শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রব্যবস্থারও মৌলিক সংস্কার চায়। অত্যন্ত দুঃখের বিষয়, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বসার পর থেকেই রাষ্ট্রের কাক্সিক্ষত সংস্কারের প্রশ্নে বিএনপি ধীরে ধীরে আপত্তি জানাতে শুরু করে।'

তিনি আরও বলেন, 'মুখে তারা সংস্কারের কথা বললেও বাস্তবে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের বিরোধিতা করেছে।'

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, 'চারদিকে শত্রু পরিবেষ্টিত অবস্থায় রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আমরা প্রকাশ্যেই আপনার সমালোচনা করি। কিন্তু আপনার আশপাশে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা প্রকাশ্যে নয়, গোপনে আপনার এবং দেশের ক্ষতি করছেন।'

তিনি বলেন, 'তাদের কেউ কেউ বিদেশি অর্থ ও পরামর্শে পরিচালিত হয়। বাংলাদেশে যারা বিদেশি স্বার্থে কাজ করছে, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আপনার প্রথম দায়িত্ব হওয়া উচিত। এতে আপনি যেমন উপকৃত হবেন, দেশও তেমনি লাভবান হবে।'

তিনি আরও বলেন, 'আপনাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। আপনার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।'

Related Topics

টপ নিউজ

শফিকুর রহমান / জামায়াতের আমির / ১১ দলীয় ঐক্য / সংবিধান সংস্কার পরিষদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানসহ ৬ দফা দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি 
  • বৈদেশিক চুক্তি ও এমওইউ সংসদে উপস্থাপনের দাবি বিরোধীদলীয় নেতার
  • আ.লীগ আমলের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে ঢাকায় কাল ১১ দলীয় ঐক্যের সমাবেশ 
  • জামায়াতের এমপিকে মাইক্রোওয়েভ দেওয়ার প্রস্তাব পার্থের, আপত্তি বিরোধী দলীয় নেতার
  • সময় শেষ হয়ে আসছে, পরিবর্তন না এলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net