Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
১০-১২ সপ্তাহের মধ্যে প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
04 July, 2026, 10:10 pm
Last modified: 04 July, 2026, 10:13 pm

Related News

  • সংসদে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জামায়াত নেতার, আপত্তিতে বক্তব্য এক্সপাঞ্জ
  • দেশে অশান্তি সৃষ্টি করতে চায় একদল লোক, তাদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০-১২ সপ্তাহের মধ্যে প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড চালু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, এই কার্ড পাওয়ার জন্য জনগণকে এক অফিস থেকে অন্য অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না; বরং সরকার নিজেই যোগ্য পরিবারগুলোর কাছে এটি পৌঁছে দেওয়া নিশ্চিত করবে।
ইউএনবি
04 July, 2026, 10:10 pm
Last modified: 04 July, 2026, 10:13 pm
ছবি: সংগৃহীত

আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (৪ জুলাই) রংপুরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী আশ্বস্ত করে বলেন, এই কার্ড পাওয়ার জন্য জনগণকে এক অফিস থেকে অন্য অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না; বরং সরকার নিজেই যোগ্য পরিবারগুলোর কাছে এটি পৌঁছে দেওয়া নিশ্চিত করবে।

মন্ত্রী আরও বলেন, সরকার তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সকল নাগরিকের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা জনগণকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানাই।

ড. জাহিদ হোসেন জানান, তথ্য সংগ্রহের জন্য সরকারি প্রতিনিধিরা সরাসরি প্রতিটি পরিবার পরিদর্শন করবেন এবং সংগৃহীত তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেজে আপলোড করা হবে। উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই তথ্যগুলো যাচাই-বাছাই করা হবে। 

তিনি যোগ করেন, প্রতিটি পরিবারই একটি করে ফ্যামিলি কার্ড পাবে। তবে সরকারের অন্যান্য কল্যাণমূলক কর্মসূচির উপকারভোগীদের 'প্রক্সি মিন্স টেস্ট' ভিত্তিক স্কোরিং পদ্ধতির মাধ্যমে নির্বাচন করা হবে।

প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত প্রায় এক হাজার ৭০০টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, যে সমস্ত স্কুল সরকারি মানদণ্ড পুরোপুরি পূরণ করেছে বা এর কাছাকাছি রয়েছে, সেগুলোকে অনুমোদনের জন্য বিবেচনা করা হবে। সরকারের পরিকল্পনা রয়েছে, প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তত একটি করে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার।

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা, বিশেষ করে যারা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তারা দক্ষ শিক্ষকের তীব্র সংকটে ভুগছে। কারণ বর্তমানে দেশে বিশেষ শিক্ষার শিক্ষক প্রশিক্ষণের জন্য মাত্র একটি কলেজ রয়েছে।

তিনি বলেন, সরকার এই শিক্ষক সংকট দূর করতে কাজ করছে। এই মুহূর্তে সমস্ত বিশেষায়িত স্কুলকে একযোগে কর্মসূচির আওতায় আনা সম্ভব না হলেও, আমাদের লক্ষ্য হলো, প্রতিটি জেলা ও উপজেলায় অন্তত একটি করে অনুমোদিত প্রতিষ্ঠান নিশ্চিত করা।

এর আগে দিনের শুরুতে রংপুর ও লালমনিরহাট সফরকালে মন্ত্রী ধাপ কেল্লাবন্দের হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং, সরকারি শিশু পরিবার (বালিকা), আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন।
 
Related Topics

টপ নিউজ

সমাজকল্যাণ মন্ত্রী / ফ্যামিলি কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • সংসদে ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণের অভিযোগ জামায়াত নেতার, আপত্তিতে বক্তব্য এক্সপাঞ্জ
  • দেশে অশান্তি সৃষ্টি করতে চায় একদল লোক, তাদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net