Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
'জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী' নিজের মন্ত্রণালয়ে নজর দিলে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2026, 09:25 pm
Last modified: 26 June, 2026, 09:30 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই ক্যামেরার মাধ্যমে সড়ক আইন অমান্য ও চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

'জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী' নিজের মন্ত্রণালয়ে নজর দিলে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা  

তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা, নিকট অতীতে তা কখনো ছিল না। সেই সব দিক বিবেচনা করে আমার মনে হয়, সরকারের দুজন মন্ত্রীর ঘাড়ে অর্ধেক দায়িত্ব; অর্থ এবং স্বরাষ্ট্র।’ 
টিবিএস রিপোর্ট
26 June, 2026, 09:25 pm
Last modified: 26 June, 2026, 09:30 pm
ছবি: টিবিএস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে 'অত্যন্ত জ্ঞানী' অভিহিত করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, অন্য মন্ত্রণালয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে আগ্রহ ও অতি তৎপরতা, তা যদি তিনি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন তবে দেশবাসী আরও বেশি উপকৃত হতো। 

আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, 'বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক অবস্থা, নিকট অতীতে তা কখনো ছিল না। সেই সব দিক বিবেচনা করে আমার মনে হয়, সরকারের দুজন মন্ত্রীর ঘাড়ে অর্ধেক দায়িত্ব; অর্থ এবং স্বরাষ্ট্র। কিন্তু দুর্ভাগ্যবশত, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যতটুকু আগ্রহ, উৎসাহ এবং অতি তৎপরতা রয়েছে, সেই তৎপরতা যদি তিনি নিজের মন্ত্রণালয়ে দেখাতেন, তবে দেশবাসী উপকৃত হতো।' 

রুমিন ফারহানা বলেন, 'অর্থনীতি এবং আইনশৃঙ্খলা—এই দুটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তবে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে। নতুন অর্থবছরের যে বাজেট দেওয়া হয়েছে, সেই বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি। এই বাজেট কতটুকু বাস্তবায়নযোগ্য, তা নিয়েও বড় প্রশ্ন রয়েছে।' 

এ সময় মামলা বাণিজ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'এলাকায় এলাকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছে। বিষয়টি আমি সংসদেও বলেছি। আমি সরকারকে এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, বিষয়টি আপনারা খতিয়ে দেখবেন। কারণ মনে রাখবেন, নাথিং গোউজ আর আননোটিশড অ্যান্ড আনপানিশড।'

তিনি আরও যোগ করেন, 'আজকে আপনি যা করছেন, একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।' 

সড়ক পরিদর্শনকালে রুমিন ফারহানার সঙ্গে তার স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী / রুমিন ফারহানা / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ছবি: সংগৃহীত
    বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
  • নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
    ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ছবি: সংগৃহীত
    মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ডোবা থেকে আ. লীগ নেতার মরদেহ উদ্ধার
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই ক্যামেরার মাধ্যমে সড়ক আইন অমান্য ও চাঁদাবাজি বন্ধ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 
  • বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল; কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়

3
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে সুপার প্রোটেকটিভ শুজ-এ জুতা সংযোজন ও ফিনিশিংয়ের কাজ করছেন শ্রমিকেরা। ছবি: রাজীব ধর
অর্থনীতি

ভিয়েতনামের বদলে বাংলাদেশে কারখানা দিয়েছিলেন ইউক্রেনের বাবা-ছেলে, এখন ৭০ দেশে রপ্তানি হয় তাদের জুতা

4
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net