Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
মোটরযানের ১৪,২০১ কোটি টাকা বকেয়া আদায়ে কর্মপরিকল্পনা চায় সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2026, 10:35 am
Last modified: 22 June, 2026, 10:39 am

Related News

  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

মোটরযানের ১৪,২০১ কোটি টাকা বকেয়া আদায়ে কর্মপরিকল্পনা চায় সরকার

গত ১৭ জুন অর্থ মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে লেখা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
22 June, 2026, 10:35 am
Last modified: 22 June, 2026, 10:39 am
প্রতীকী ছবি: সংগৃহীত

মোটরযানের বকেয়া কর ও ফি আদায়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। একই সঙ্গে জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধের মাধ্যমে মোটরযানের কাগজপত্র হালনাগাদের চলমান সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত ১৭ জুন অর্থ মন্ত্রণালয় থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে লেখা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, দেশে মোটরযানের বকেয়া বাবদ ১৪ হাজার ২০১ কোটি টাকার হিসাব যাচাই এবং কার্যকর আদায় নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য, দলিলাদি ও কর্মপরিকল্পনা অর্থ বিভাগে পাঠাতে হবে।

এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে কয়েকটি সুনির্দিষ্ট তথ্য ও বিশ্লেষণ দিতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০০০-০১ অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন খাতে বকেয়ার বিস্তারিত বিবরণ; বাণিজ্যিক ও অবাণিজ্যিক যানবাহনের শ্রেণিভিত্তিক বকেয়া; সচল, অচল ও বাতিল যানবাহনের পৃথক পরিসংখ্যান এবং দ্বৈত নিবন্ধিত যানবাহনের তথ্য।

অর্থ বিভাগ আরও জানতে চেয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ডাটাবেজে দেখানো বকেয়া অর্থের বিপরীতে আদায়ের বাস্তবসম্মত সম্ভাবনা কতটুকু এবং কী প্রক্রিয়ায় ও কত সময়ের মধ্যে তা আদায় করা সম্ভব। এ বিষয়ে একটি বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা ও যৌক্তিক কাঠামো উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৪ দফা বিশেষ সুবিধা বা মওকুফ কর্মসূচির বিপরীতে প্রকৃত রাজস্ব আদায়ের তথ্যও জমা দিতে হবে। পাশাপাশি সরকারি পাওনা আদায়সংক্রান্ত আইন দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী নেওয়া পদক্ষেপ, দায়ের করা মামলা এবং নিষ্পত্তির তথ্যও চাওয়া হয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী যানবাহনের ফিটনেস নবায়ন না হওয়ায় সড়ক নিরাপত্তার ওপর কী ধরনের প্রভাব পড়ছে, সে বিষয়ে একটি মূল্যায়ন প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, দীর্ঘমেয়াদে জরিমানা মওকুফের ওপর নির্ভরশীলতা কমিয়ে বকেয়া রাজস্ব আদায়ের জন্য স্থায়ী সমাধান ও টেকসই কৌশল প্রণয়নের প্রস্তাবও দিতে হবে।

Related Topics

টপ নিউজ

মোটরযান / ট্যাক্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের
  • অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • অর্থনীতির কঠিন অবস্থা থেকে বের হতে ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net