বাজেট নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দলটি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে দলের বিস্তারিত প্রতিক্রিয়া তুলে ধরতে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত।
মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
