Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2026, 01:45 pm
Last modified: 03 June, 2026, 01:52 pm

Related News

  • মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান: চট্টগ্রামের মেয়রকে প্রধানমন্ত্রীর পরামর্শ
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে, এখনো খোঁজ মেলেনি বৃষ্টির

ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের

টিবিএস রিপোর্ট
03 June, 2026, 01:45 pm
Last modified: 03 June, 2026, 01:52 pm
ফাইল ছবি: বাসস

মশক নিধনসংক্রান্ত যুক্তরাষ্ট্র সফর বাতিল হওয়া নিয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের বক্তব্য নাকচ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২ জুন) দুপুরে ফেসবুক পোস্টে সফর বাতিলের পেছনে স্বার্থান্বেসী মহলের 'ষড়যন্ত্র' ও প্রধানমন্ত্রীকে 'ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত' করার অভিযোগ তুললেও, রাতেই এক বিবৃতিতে তিনি সরকারি সিদ্ধান্ত সম্পূর্ণ সন্তুষ্টচিত্তে মেনে নেওয়ার কথা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে চসিক মেয়র দাবি করেন, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 'ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি'-র মশার লার্ভা নিধনের জৈবিক প্রযুক্তি চট্টগ্রামে সফলভাবে ব্যবহার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে যৌথ উদ্যোগে একটি উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছিল। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানটি তার নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে শিকাগো ও ফ্লোরিডায় তাদের কারখানা ও গবেষণাগার পরিদর্শনের আমন্ত্রণ জানায় এবং সফরের সব ব্যয় বহন করার প্রতিশ্রুতি দেয়।

পোস্টে তিনি অভিযোগ করে লেখেন, সফরের সব প্রস্তুতি যখন চূড়ান্ত, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সফরের বিষয়ে সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত করে। এর ফলে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

মেয়রের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। মূলত মশক নিধনের কৌশল দেখতে ফ্লোরিডা সফরের ফাইলে প্রধানমন্ত্রীর 'না' এবং ডোবার পাশে বসে মশা মারার কৌশল শেখার সেই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পরই মেয়র এই পোস্ট দিয়েছিলেন।

দুপুরের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক তৈরির পর রাতেই এক বিবৃতিতে নিজের অবস্থান থেকে সম্পূর্ণ ইউ-টার্ন নেন ডা. শাহাদাত হোসেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে যেসব বক্তব্য বা প্রতিক্রিয়া প্রচার করা হয়েছে, সেগুলো তার নয়। এ বিষয়ে তিনি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেননি কিংবা কাউকে কোনো প্রতিক্রিয়াও দেননি।

বিবৃতিতে তিনি আরও বলেন, মশক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ থেকেই বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটিকে তিনি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে এবং সন্তুষ্টচিত্তে মেনে নিয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন সবসময় সরকারের নীতিমালা ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির পাশাপাশি নাগরিক সচেতনতা, পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই সবচেয়ে কার্যকর উপায়। একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
 
Related Topics

টপ নিউজ

মশক নিধন / ফ্লোরিডা / ডা. শাহাদাত হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান: চট্টগ্রামের মেয়রকে প্রধানমন্ত্রীর পরামর্শ
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে, এখনো খোঁজ মেলেনি বৃষ্টির

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net