Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে, এখনো খোঁজ মেলেনি বৃষ্টির

বাংলাদেশ

ইউএনবি
30 April, 2026, 02:05 pm
Last modified: 30 April, 2026, 02:26 pm

Related News

  • ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে, এখনো খোঁজ মেলেনি বৃষ্টির

ফ্লোরিডায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো খুঁজে পায়নি পুলিশ।
ইউএনবি
30 April, 2026, 02:05 pm
Last modified: 30 April, 2026, 02:26 pm
ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বৃহস্পতিবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

গোলাম মোর্তোজা জানান, মরদেহটি ইতিমধ্যে ফিউনারেল হোমের (যেখানে শেষকৃত্যের জন্য লাশ রাখা হয়) কাছে হস্তান্তর করা হয়েছে। ২ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে মরদেহটি দেশের উদ্দেশে পাঠানো হবে।

বৃহস্পতিবার জোহরের নামাজের পর ফ্লোরিডার টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

ফ্লোরিডায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো খুঁজে পায়নি পুলিশ। 

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমন ও বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন। পুলিশ জানায়, ক্যাম্পাস এলাকার বাইরের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন লিমন। সেখানে তাকে শেষবার দেখা যায়। ওই অ্যাপার্টমেন্টে লিমনের সঙ্গে থাকতেন খুনের ঘটনায় সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহ এবং তৃতীয় আরেক রুমমেট।

সরকারি কৌঁসুলিদের প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ফোনের লোকেশন এবং গাড়ির লাইসেন্স প্লেট রিডারের তথ্য ব্যবহার করে আবুঘারবিয়েহর গাড়ি ও লিমনের ফোনের অবস্থান শনাক্ত করেন গোয়েন্দারা। সেই সূত্র ধরেই ২৪ এপ্রিল একটি সেতু থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল এবং তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

লিমনের মরদেহ উদ্ধারের পর বৃষ্টির সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। ২৬ এপ্রিল স্থানীয় জলাশয় থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহটি বৃষ্টির কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা

Related Topics

টপ নিউজ

লিমন / ফ্লোরিডা / বাংলাদেশি শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ছবি: সংগৃহীত
    দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

Related News

  • ফ্লোরিডা সফর বাতিল: ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে সরকারি সিদ্ধান্তের প্রতি ‘শ্রদ্ধা’ চসিক মেয়রের
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা 
  • ফ্লোরিডায় নিহত লিমনের দাফন সম্পন্ন
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দাফনের মাটি ‘না পেয়ে’ ভেলায় ভাসছে মরদেহ, ভিডিও ভাইরাল; ইউএনও বললেন ‘ভিউ ব্যবসা’

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net