Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
জেট ফুয়েলের দাম লিটারে ৩৯ টাকা কমল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 09:50 pm
Last modified: 23 May, 2026, 10:21 pm

Related News

  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির
  • বিইআরসির গণশুনানিতে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা
  • ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১৮ টাকা ৮৫ পয়সা
  • এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের

জেট ফুয়েলের দাম লিটারে ৩৯ টাকা কমল

শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, নতুন দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
টিবিএস রিপোর্ট
23 May, 2026, 09:50 pm
Last modified: 23 May, 2026, 10:21 pm
ফাইল ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক তেলের বাজারে ওঠানামার মধ্যে ফের জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বিমান জ্বালানির দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।

শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, প্রতি লিটার বিমান জ্বালানির দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে। নতুন দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।

সর্বশেষ সমন্বয় অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১ জ্বালানির দাম প্রতি লিটার ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুল্ক ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় ও বিদেশি এয়ারলাইন্স পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানির দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে। এ দামের সঙ্গে শুল্ক ও ভ্যাট অন্তর্ভুক্ত নয়।

উল্লেখ্য, এর আগে ৭ মে বিইআরসি জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ২২ টাকা ৩৫ পয়সা কমিয়েছিল। তার আগে ৭ এপ্রিল প্রায় ২৫ টাকা বাড়ানো হয়। আর গত ২৪ মার্চ বিমান জ্বালানির দাম এক ধাপে প্রায় ৯০ টাকা বাড়ানো হয়েছিল।

কমিশনের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়।

বিইআরসি জানায়, ৫ মে থেকে ২১ মে পর্যন্ত জেট এ-১ জ্বালানির গড় প্ল্যাটস দর, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এলসি নিষ্পত্তিতে ব্যবহৃত ডলারের বিনিময় হার এবং দেশীয় বাজারে ডিজেলের বিদ্যমান মূল্য বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া উপকূলীয় ট্যাংকার ও পাইপলাইনে পরিবহন খরচের পরিবর্তনও নতুন দাম নির্ধারণে বিবেচনা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

জেট ফুয়েল / বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন / বিইআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির
  • বিইআরসির গণশুনানিতে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা
  • ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ১৮ টাকা ৮৫ পয়সা
  • এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net