দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
দেশে আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।
আজ শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে এক শিশুর শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া বাকি ১২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৯৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম সংক্রমণে অন্তত ৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত পরীক্ষাগারে মোট ৮ হাজার ৪৯৪ জনের হাম শনাক্ত হয়েছে।
সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত ৬২ হাজার ৫০৭টি সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে।
