Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, লঘুচাপ: মে মাসে কেমন থাকবে আবহাওয়া?

BBC

বিবিসি বাংলা
28 April, 2026, 08:00 pm
Last modified: 28 April, 2026, 09:19 pm

Related News

  • লোডশেডিং চলবে কতদিন?
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

বৃষ্টি, কালবৈশাখী, ঘূর্ণিঝড়, লঘুচাপ: মে মাসে কেমন থাকবে আবহাওয়া?

৭৬ বছরের মধ্যে ২০২৪ সালেই টানা ৩৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, এবার তা নেই। বজ্রঝড় বেশি হওয়ার কারণেই এবারের এপ্রিল অনেক বেশি স্বস্তিদায়ক ছিল।
বিবিসি বাংলা
28 April, 2026, 08:00 pm
Last modified: 28 April, 2026, 09:19 pm
ফাইল ছবি: হাসান মেহেদী/টিবিএস

গত এক সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই টানা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এর ফলে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করলেও বজ্রপাতে এখন পর্যন্ত সারাদেশে প্রায় ৫৬ জন মারা গেছেন। 

বজ্রপাতের জন্য আগাম সতর্ক বার্তা দেওয়া হলেও কমছে না মৃত্যু। যদিও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে মানুষ যে এখন বেশ উদগ্রীব, সেটি গুগল সার্চেই প্রমাণ হয়। কেননা গুগল ট্রেন্ডিংয়ের শীর্ষেই রয়েছে আবহাওয়া ও বৃষ্টি সম্পর্কে মানুষের নানা প্রশ্ন।

এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাতসহ বেশ কয়েকটি সতর্কবার্তা দিয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য কালবৈশাখী ঝড়ের একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

আগামী ১০ দিনের মধ্যে আপাতত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সাগরে তীব্র গতির বাতাস থাকার কারণে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কিন্তু মে মাসের প্রথম সপ্তাহের পর থেকে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মাদ আবুল কালাম মল্লিক।

ফাইল ছবি: হাসান মেহেদী/টিবিএস

"ক্রুয়েলেস্ট মান্থ এপ্রিল এবার অনেকটাই সহনশীল"

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এপ্রিল মাসে সাধারণত গড় তাপমাত্রা থাকে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। কখনও কখনও এই তাপমাত্রা বেড়ে ৩৬ থেকে ৪২ ডিগ্রির মধ্যে ওঠানামা করে এই মাসে। 

তবে এবার শুধু একবারই গত ২২শে এপ্রিল রাজশাহীতে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। 
 
"এরপরে এখন যে তাপমাত্রা বাংলাদেশে বিদ্যমান রয়েছে, তা অনেকটাই স্বস্তিদায়ক। আপাতত তাপপ্রবাহ নাই। গরমের অনুভূতির তীব্রতাও কম", বলেন তিনি।  

আবুল কালাম মল্লিক আরও বলেন, "উচ্চ তাপমাত্রার ক্রুয়েলেস্ট এপ্রিল মাস এবার অনেকটাই সহনশীল। এবার এপ্রিল মাসের গড় তাপমাত্রা অনেকটাই সহনশীল এবং স্বস্তিদায়ক এপ্রিল মাস পেয়েছি আমরা।'' 

কালবৈশাখী ঝড় কখন, কেন ও কতগুলো হয়?

সাধারণত মার্চ, এপ্রিল, মে এই তিন মাসকে প্রি-মনসুন বা প্রাক-বর্ষা বলা হয় বলে জানান এই আবহাওয়াবিদ।

এই প্রাক-বর্ষা মৌসুমে যে ৩৮ শতাংশ বজ্রঝড় হয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, স্থানীয়ভাবে সেটিকে কালবৈশাখী ঝড় বলা হয়।

কিন্তু সব বজ্রঝড়ই কালবৈশাখী ঝড় নয় উল্লেখ করে তিনি বিবিসি বাংলাকে বলেন, "তবে, জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে যে বজ্রঝড় হয়, সেটি কালবৈশাখী ঝড় নয় আমরা বজ্রঝড়ই বলি।"

এই বজ্রঝড়ের পরিমাণ প্রায় ৫১ শতাংশ বলে উল্লেখ করেন তিনি।

আবুল কালাম মল্লিক বলছিলেন, প্রি-মনসুন এই মৌসুমে মেঘ থেকে ভূমিতে অথবা ভূমি থেকে মেঘে বজ্রপাত বেশি হয় এবং মানুষ বেশি মারা যাচ্ছে।

কতগুলো কালবৈশাখী ঝড় এই মৌসুমে হয়ে থাকে এমন প্রশ্নে এই আবহাওয়াবিদ জানান, মার্চ মাসে গড়ে পাঁচ থেকে ছয়টি, এপ্রিল মাসে গড়ে নয়টি এবং মে মাসে ১৩টি কালবৈশাখী ঝড় হয়।

তবে, "২০২৬ সালে, এবার বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পেয়েছে, এখন পর্যন্ত দশটির অধিক বজ্রঝড় অলরেডি তৈরি হয়েছে। মানে স্বাভাবিক বজ্রঝড় যে নয়দিন হওয়ার কথা তার চেয়ে এবার বেশি হয়েছে" বলেন আবুল কালাম মল্লিক।

৭৬ বছরের মধ্যে ২০২৪ সালেই টানা ৩৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল উল্লেখ করে তিনি বলেন, এবার তা নেই, বজ্রঝড় বেশি হওয়ার কারণেই এবারের এপ্রিল অনেক বেশি স্বস্তিদায়ক ছিল।

২০২৪ সালের এপ্রিলে কালবৈশাখী ঝড় কম হওয়ার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।

তবে এবার এই ঝড় কেন বেশি হয়েছে এমন প্রশ্নে আবুল কালাম মল্লিক বলেন, "বিভিন্ন কারণে বজ্রঝড়ের ব্যত্যয় ঘটেছে। লোকাল এবং গ্লোবাল অ্যাটমসফেরিক কন্ডিশনের মধ্যে যে মিথষ্ক্রিয়া তার মধ্যে ব্যত্যয় ঘটায় এবার বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পেয়েছে।"

ফাইল ছবি: হাসান মেহেদী/টিবিএস

বিশেষ করে সিলেটে এবার এই কালবৈশাখী ঝড় বেশি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

"বুধবার থেকে রাজশাহী এবং খুলনা বিভাগে বজ্রমেঘ তৈরি বৃদ্ধি পেতে পারে এবং বজ্রঝড় তৈরি হতে পারে এবং ব্যাপক তাণ্ডব চালাতে পারে", বলেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

ভারী বৃষ্টিপাত ও সমুদ্র সংকেতের যে সতর্কবার্তা

মঙ্গলবার সকালে ৯৬ ঘণ্টার জন্য ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আর এই ভারী বৃষ্টিপাত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বেগে এবং অতি ভারী বৃষ্টিপাত ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বা এর বেশিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ওই সব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

পৃথক আরেকটি আবহাওয়ার সতর্কবার্তায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও এই সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ এই চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর
আবহাওয়া অধিদপ্তর ২ মে পর্যন্ত পাঁচদিনের যে পূর্বাভাসে দিয়েছে তাতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং বরিশালসহ এই পাঁচ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বিদ্যুত চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই পূর্বাভাসে দেখা যাচ্ছে, ঢাকাসহ দেশের সবকটি বিভাগেই ২ মে পর্যন্ত মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে।

এরপরে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা আরো বাড়তে পারে।

ফাইল ছবি: হাসান মেহেদী/টিবিএস

মে মাসে কী কোনো ঘূর্ণিঝড় হবে?

আবহাওয়াবিদরা বলছেন খুব অল্প সময়, অর্থাৎ কয়েক ঘণ্টার মধ্যে বজ্রঝড় তৈরি হয় বলে কয়েক দিন আগে এ সম্পর্কে ধারণা করা কঠিন।

অবশ্য কোনো অঞ্চলে ব্যাপক গরম পড়লে তখন কেউ কেউ অনুমান করেন, এ ধরনের ঝড় হতে পারে। তবে এটি নিতান্তই আবহাওয়ার অবস্থা দেখে অনুমান করা।

কালবৈশাখী কোথায় কতক্ষণ হবে সেটি আগে থেকেই জানিয়ে দেওয়ার মতো বৈজ্ঞানিক কোনো উপায় এখনো নেই।

আবুল কালাম মল্লিক জানান, এপ্রিল মাসে যে কালবৈশাখী ঝড় হওয়ার কথা ইতোমধ্যেই এবার সেই সীমা পার হয়েছে।

"আগামী মে মাসের প্রথম সপ্তাহের পরে স্বাভাবিক সময়ের চেয়ে তাপমাত্রা বেশি থাকতে পারে। জুন মাসেও স্বাভাবিক অপেক্ষা তাপমাত্রা বেশি থাকতে পারে", পূর্বাভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।

এর ফলে আগামী দুই মাসে মাঝে মাঝেই গরমের অনুভূতির তীব্রতা বাড়বে বলে উল্লেখ করেন তিনি। বলেন, "বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং বাতাসের গতিবেগ যদি কম থাকে, তখন গরমের অনুভূতির তীব্রতা একটু বৃদ্ধি পায়।" 

মে মাস এমনিতেই ঘূর্ণিঝড়প্রবণ মাস উল্লেখ করে তিনি জানান, এক থেকে দুইটি লঘুচাপ তৈরি হতে পারে।

"এর মধ্যে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে", বলেন আবুল কালাম মল্লিক।

তবে আপাতত ১০ দিনের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা লঘুচাপ হওয়ার সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

বিবিসি বাংলা / বৃষ্টি / কালবৈশাখী / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • লোডশেডিং চলবে কতদিন?
  • হরমুজ প্রণালি কীভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে
  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • বৃষ্টিতে সবুজ সৌদি আরবের মরুভূমি, দর্শণার্থীদের ভিড়
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net