Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
ওয়াদুদ হত্যা: তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 April, 2026, 08:50 pm
Last modified: 24 April, 2026, 08:52 pm

Related News

  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী

ওয়াদুদ হত্যা: তারিক সিদ্দিকের গাড়িচালক ও কেয়ারটেকার ৪ দিনের রিমান্ডে

শুক্রবার (২৪ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
24 April, 2026, 08:50 pm
Last modified: 24 April, 2026, 08:52 pm

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের গাড়িচালক মো. চান মিয়া ও কেয়ারটেকার মো. মহিদুল ইসলামের দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৪ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চার দিনের রিমান্ড শেষে আসামিদের শুক্রবার আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও সদরের ইসলামবাগ এলাকা থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ এপ্রিল তাদের আদালতে হাজির করা হলে প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেটের নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এই ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

ওয়াদুদ হত্যা / তারিক সিদ্দিক / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • তনু হত্যাকাণ্ড: ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর   
  • তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net