Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
রিফাইনারির ‘সক্ষমতা কমলেও’ দেশে জ্বালানি সংকট নেই: জ্বালানি বিভাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2026, 06:50 pm
Last modified: 15 April, 2026, 07:07 pm

Related News

  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি, পরিস্থিতি বোঝা যাবে তিন মাস পর: বিজিএমইএ সভাপতি
  • সংকটে স্বস্তির খবর: তিতাসে খনন চলছে ৩ নতুন কূপের, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সংকটের আশঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান
  • ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রিজভী

রিফাইনারির ‘সক্ষমতা কমলেও’ দেশে জ্বালানি সংকট নেই: জ্বালানি বিভাগ

জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, বর্তমানে অকটেন ও পেট্রলের মজুদ আগামী অন্তত দুই মাসের চাহিদা মেটাতে যথেষ্ট। আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।
টিবিএস রিপোর্ট
15 April, 2026, 06:50 pm
Last modified: 15 April, 2026, 07:07 pm
ছবি: সংগৃহীত

অপরিশোধিত তেল [ক্রুড তেল] সরবরাহে বিঘ্নের কারণে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) সক্ষমতা কমে গেলেও দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, পরিশোধিত জ্বালানির আমদানি বাড়ানোর কার্যকর কৌশল নেওয়ার ফলে দেশের সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রয়েছে এবং সারা দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে।

তিনি বলেন, আগেই বলেছি, বর্তমানে অকটেন ও পেট্রলের মজুদ আগামী অন্তত দুই মাসের চাহিদা মেটাতে যথেষ্ট। আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে। এ বিষয়ে আমি নিশ্চয়তা দিচ্ছি।

জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, ক্রুড তেলের ঘাটতির কারণে ইস্টার্ন রিফাইনারি 'লো ফিড'-এ চলছে। তবে এর ফলে সামগ্রিক জ্বালানি সরবরাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

তিনি বলেন, আমাদের দ্বিমুখী কৌশল রয়েছে। একদিকে আমরা অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছি, অন্যদিকে দেশের শতভাগ চাহিদা মেটাতে পরিশোধিত জ্বালানির আমদানি বাড়ানো হয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন রয়েছে।

এর আগে ইস্টার্ন রিফাইনারির এক কর্মকর্তা জানিয়েছিলেন, ইরান যুদ্ধের পর অপরিশোধিত তেলের ঘাটতির কারণে রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে প্রভাব পড়েছে, যার কারণে এ ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

মনির হোসেন চৌধুরী জানান, মার্চ ও এপ্রিলে প্রায় তিন লাখ টন অপরিশোধিত তেল আমদানি বিলম্বিত হয়েছে।

সৌদি আরব থেকে আসা এক লাখ টন অ্যারাবিয়ান লাইট অপরিশোধিত তেলবাহী একটি জাহাজ নিরাপত্তাজনিত কারণে রাস তানুরা বন্দরে আটকে আছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকটি চালান স্থগিত করা হয়েছে।

তবে বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি বিভাগ কয়েকটি আগাম পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

মনির হোসেন চৌধুরী বলেন, ১ লাখ টন অ্যারাবিয়ান লাইট অপরিশোধিত তেলের একটি নতুন চালান ২০ এপ্রিল বিকল্প পথে রওনা হয়েছে এবং এটি ২ থেকে ৩ মে'র মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এছাড়া মে মাসের জন্য সৌদি আরবের কাছে অতিরিক্ত ১ লাখ টন অপরিশোধিত তেল চাওয়া হয়েছে এবং মজুদ শক্তিশালী করতে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে জরুরি ভিত্তিতে আরও ১ লাখ টন সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) সাধারণত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। বাকি ৮০ শতাংশ চাহিদা পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য সরাসরি আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ইস্টার্ন রিফাইনারি দেশের ডিজেলের প্রায় ১৫ শতাংশ এবং পেট্রোলের প্রায় ১২ শতাংশ চাহিদা পূরণ করেছে। পাশাপাশি ফার্নেস অয়েল, কেরোসিন ও বিটুমিনের মতো উপজাত পণ্যও সরবরাহ করেছে ইস্টার্ন রিফাইনারি।

Related Topics

টপ নিউজ

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড / জ্বালানি সংকট / জ্বালানি বিভাগ / ক্রুড তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • দেশে জ্বালানি সংকট সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে: রাষ্ট্রপতি
  • জ্বালানি সমস্যায় এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি, পরিস্থিতি বোঝা যাবে তিন মাস পর: বিজিএমইএ সভাপতি
  • সংকটে স্বস্তির খবর: তিতাসে খনন চলছে ৩ নতুন কূপের, দিনে মিলবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সংকটের আশঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান
  • ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রিজভী

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net