Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ঢাকা-১৩ আসনে প্রতি মাসে হবে ‘টাউনহল সভা’: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 April, 2026, 05:20 pm
Last modified: 11 April, 2026, 05:24 pm

Related News

  • প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
  • মোহাম্মদপুরে চাঁদাবাজি ও ছিনতাই দমনে জিরো টলারেন্স নীতি থাকবে: ববি হাজ্জাজ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

ঢাকা-১৩ আসনে প্রতি মাসে হবে ‘টাউনহল সভা’: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রতিমন্ত্রী বলেন, ‘সত্যিকারের গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ অপরিহার্য, আর সেই লক্ষ্যেই নিয়মিত এই উন্মুক্ত সভা চালু রাখা হবে।’
টিবিএস রিপোর্ট
11 April, 2026, 05:20 pm
Last modified: 11 April, 2026, 05:24 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

নিজের নির্বাচনী এলাকায় জনসেবা নিশ্চিত করতে এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে 'টাউনহল সভা' আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক উন্মুক্ত টাউনহল সভায় তিনি এই ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, 'সত্যিকারের গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ অপরিহার্য, আর সেই লক্ষ্যেই নিয়মিত এই উন্মুক্ত সভা চালু রাখা হবে।'

ববি হাজ্জাজ আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে 'সত্যিকারের গণতন্ত্র' প্রতিষ্ঠার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সভা শুরু হলেও রমজান মাসের কারণে মাঝে বিরতি ছিল। এখন থেকে নিয়মিতভাবে প্রতি মাসে এই টাউনহল সভা অনুষ্ঠিত হবে।

এদিন টাউনহল সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের এলাকার নানাবিধ সমস্যা প্রতিমন্ত্রীর সামনে সরাসরি তুলে ধরেন। আলোচনায় মূলত এলাকাভিত্তিক চুরি-ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, জলাবদ্ধতা, লোডশেডিং ও গ্যাস সংকট এবং রাস্তা-ফুটপাত দখলের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানার সঞ্চালনায় এই সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পুলিশ, তিতাস গ্যাস, ওয়াসা, ফায়ার সার্ভিস ও ডিপিডিসির দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সভায় তার বক্তব্যে বলেন, 'এলাকাবাসী, জনপ্রতিনিধি এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উন্মুক্ত আলোচনা নিশ্চিত করাই এই টাউনহল সভার মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় রূপান্তর করা সম্ভব।'

Related Topics

টপ নিউজ

ববি হাজ্জাজ / টাউনহল সভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেবে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • মামুনুল হককে হারিয়ে বিজয়ী ববি হাজ্জাজ
  • মোহাম্মদপুরে চাঁদাবাজি ও ছিনতাই দমনে জিরো টলারেন্স নীতি থাকবে: ববি হাজ্জাজ
  • বিদ্রোহীদের নিয়ে শেষ মুহূর্তে কী ভাবছে বিএনপি

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net