প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রুলস অব বিজনেস অনুযায়ী এই বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
পেশাগত জীবনে তানভীর গনি হংকং-ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 'টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট'-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট হলো এশিয়া-ভিত্তিক একটি বৈশ্বিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যারা পাবলিক ও প্রাইভেট উভয় শেয়ার বাজারে মৌলিক গবেষণানির্ভর বিনিয়োগের মাধ্যমে কাজ করে থাকে।
