Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 March, 2026, 04:45 pm
Last modified: 30 March, 2026, 04:51 pm

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘আমরা যেন একাধিক উৎস থেকে জ্বালানি সরবরাহ করতে পারি, সেজন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসেছেন।’
টিবিএস রিপোর্ট
30 March, 2026, 04:45 pm
Last modified: 30 March, 2026, 04:51 pm
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, 'জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই।'

আজ সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাশেমের একটি সম্পুরক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তার এ মন্তব্যের পর সংসদ কক্ষে বিরোধী দলীয় সংসদ সদস্যদের ব্যাপক হট্টগোলের শব্দ শোনা যায়। পরে ডেপুটি স্পিকার কায়সার কামালের অনুরোধে সংসদের পরিবেশ শান্ত হয়।

প্রতিমন্ত্রী বলেন, 'আমরা যেন একাধিক উৎস থেকে জ্বালানি সরবরাহ করতে পারি, সেজন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসেছেন।'

তিনি বলেন, 'মধ্যপ্রাচ্য ছাড়াও যে সব উৎস থেকে আমরা জ্বালানি আনতে পারি, সেগুলোর বিষয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।'

প্রতিমন্ত্রী বলেন, 'মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশ সরকারের অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, যা আমাদের মিশনগুলো পূঙ্খানুপুঙ্খভাবে করে যাচ্ছে।'

তিনি বলেন, 'দুর্ভাগ্যবশত যে পাঁচজন বাংলাদেশি সংঘাতে মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে দুইজনের মৃতদেহ আমরা সফলভাবে দেশে আনতে সক্ষম হয়েছি।'

প্রতিমন্ত্রী বলেন, '১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে ইরানের তেহরান থেকে চার্টার্ড বিমানে করে আমরা দেশে ফেরত এনেছি।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের নাগরিকেরা পৃথিবীর যেখানেই আছে, নিরাপদে আছে কি না সেটাই সরকারের একমাত্র অগ্রাধিকার।'

Related Topics

টপ নিউজ

জ্বালানি সংকট / পররাষ্ট্র প্রতিমন্ত্রী / শামা ওবায়েদ ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net