Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2026, 12:30 pm
Last modified: 29 March, 2026, 12:34 pm

Related News

  • খুলনা জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ, মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
  • সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

টিবিএস রিপোর্ট
29 March, 2026, 12:30 pm
Last modified: 29 March, 2026, 12:34 pm
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।ছবি :সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যত সংকটই থাকুক, স্বাস্থ্যখাতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি মেনে নেওয়া হবে না। স্বাস্থ্যখাতে নানা সংকট রয়েছে, এগুলো সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। তবে কোনো দুর্নীতি বরদাশত করা হবে না। দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ১৭তম এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি এ এক্সপোর আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাধীনতার ৫৫ বছর পরও যদি আমরা শুধু 'করব, করব' বলেই থাকি, তাহলে দেশের পতাকাকে এগিয়ে নেবে কারা? দেশ যদি পিছিয়ে পড়ে, আমরা যদি ভেঙে পড়ি, মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দিতে না পারি—তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না।"

তিনি আরও বলেন, "গত ১১ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ শিশু মারা গেছে। দুর্ভাগ্যজনক হলেও আমরা মন্ত্রী বা সচিব হিসেবে বিষয়টি জানতে পারিনি। গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানা গেছে। ন্যূনতম প্রতিশ্রুতি নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।"

এ সময় স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং বাংলাদেশে ফার্মাসি খাতকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

তিনি বলেন, "স্বাধীনতার পর বাংলাদেশ অভ্যন্তরীণ চাহিদার মাত্র ২০ শতাংশ ওষুধ উৎপাদনে সক্ষম ছিল, বাকি ৮০ শতাংশ আমদানি নির্ভর ছিল। বর্তমানে মোট চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধই স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। পাশাপাশি নিজস্ব চাহিদা পূরণ করে বাংলাদেশ বিশ্বের ১৫৭টি দেশে ওষুধ রপ্তানি করছে।"

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার বলেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে ১২২টি দেশে রপ্তানি হচ্ছে এবং বৈশ্বিক পরিসর ধীরে ধীরে বাড়ছে। দেশের ওষুধ শিল্প গুণগত মান ও কার্যকারিতা বজায় রেখে আন্তর্জাতিক সুনাম ধরে রাখতে কাজ করছে।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুকতাদির বলেন, বাংলাদেশ বর্তমানে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি করছে এবং বৈশ্বিক উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এপিআই শিল্পেও আরও এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। নীতিগত সহায়তা পেলে এ খাত আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, "ওষুধ শিল্পে বাংলাদেশ ভারত ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা বাধা সৃষ্টি হলেও বিভিন্ন পদক্ষেপে পরিস্থিতির উন্নতি হয়েছে। ভারতের তুলনায় বাংলাদেশের ওষুধের দাম কম এবং প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম মূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারের দিকনির্দেশনা প্রয়োজন। তা না হলে ওষুধ শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যে প্রায় ৩০টি কোম্পানি দেউলিয়া হয়ে গেছে।"

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী / স্বাস্থ্যখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • খুলনা জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ, মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
  • অন্তর্বর্তী সরকারের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ইপিআই প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী
  • রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
  • সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net