Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
খুলনা জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ, মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
20 May, 2026, 06:10 pm
Last modified: 20 May, 2026, 06:40 pm

Related News

  • হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

খুলনা জেনারেল হাসপাতালের খাবারের মান নিয়ে অসন্তোষ, মুখে নিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? আপনার গিন্নি এমন তরকারি রান্না করলে খাবেন আপনি?’
টিবিএস রিপোর্ট 
20 May, 2026, 06:10 pm
Last modified: 20 May, 2026, 06:40 pm
ছবি: সংগৃহীত

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের মান নিয়ে অসন্তোষ জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি রোগীদের জন্য রান্না করা খাবার মুখে নিয়েই ফেলে দেন।

বুধবার (২০ মে) দুপুরে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে খাবারের মান, ভ্যাকসিন সংকট এবং নানা অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য রান্না করা কুমড়ার তরকারি দেখেন মন্ত্রী। তরকারি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন তিনি।পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন করেন, 'এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? আপনার গিন্নি এমন তরকারি রান্না করলে খাবেন আপনি?'

জবাবে রফিকুল ইসলাম গাজী বলেন, 'না স্যার, খাব না।'

এরপর স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'রোগীদের খাবারের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।'

তিনি বলেন, 'মিষ্টি কুমড়া একটু মাখা-মাখা করে রান্না করতে হবে, প্রয়োজনে সামান্য ডাল ব্যবহার করা যেতে পারে।'

পরে হাসপাতালের ভ্যাকসিন কর্নার পরিদর্শনে গিয়ে আরেকটি গুরুতর সমস্যা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী।

সেখানে ভুক্তভোগীরা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। বিশেষ করে জলাতঙ্ক ভ্যাকসিন রোগীদের নিজ খরচে সংগ্রহ করতে হচ্ছে- এমন চিত্র দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী।

সরেজমিনে বিষয়টি দেখে হাসপাতাল তত্ত্বাবধায়ককে দ্রুত সংকট নিরসনের নির্দেশ দেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (খুসিক) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। তারা হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরিদর্শনে যান।

Related Topics

টপ নিউজ

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল / খাবারের মান / স্বাস্থ্যমন্ত্রী / সরদার মো. সাখাওয়াত হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net