Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
স্বাধীনতা একবারই এসেছে, ২৪-এর আন্দোলনের সঙ্গে সমান করলে তা হবে বড় বিপর্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 March, 2026, 08:35 pm
Last modified: 28 March, 2026, 08:39 pm

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি

স্বাধীনতা একবারই এসেছে, ২৪-এর আন্দোলনের সঙ্গে সমান করলে তা হবে বড় বিপর্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শনিবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
28 March, 2026, 08:35 pm
Last modified: 28 March, 2026, 08:39 pm
ছবি: বাসস

বাংলাদেশের স্বাধীনতা একবারই এসেছে, এর আগে বা পরে আর আসবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। চব্বিশের গণআন্দোলনের সঙ্গে স্বাধীনতাকে সমান করে ফেললে তা 'বড় বিপর্যয়ের কারণ হবে' বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (২৮ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত 'বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উল্লেখ করেন, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মতো ঘটনাগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হলেও সেগুলো স্বাধীনতার সমান নয়। তিনি বলেন, 'স্বাধীন দেশে এই রাজনৈতিক অর্জনগুলোকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে এই অর্জনগুলোর সঙ্গে আমরা যদি স্বাধীনতাকে সমানতালে করে ফেলি, সেটা আমাদের জন্য হবে অনেক বড় একটা বিপর্যয়ের কারণ।'

তার মতে, মহান মুক্তিযুদ্ধই দেশের মূল ভিত্তি এবং ১৯৭১ সালের স্বাধীনতাই জাতির সর্বোচ্চ অর্জন।

মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী জানান, "আমি মনে করি, শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধবিরোধী ছিল—রাজাকার, আলবদর, আলশামস—তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ।"

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামও বক্তব্য দেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী / স্বাধীনতা / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net