Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
জমজমাট আতর-টুপির বাজার, রাজধানীতে ঈদের আমেজ

বাংলাদেশ

মাহাদি হাসান
19 March, 2026, 09:10 am
Last modified: 19 March, 2026, 09:15 am

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • ঘরমুখী যাত্রীদের ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট, বাস টার্মিনালেও বাড়ছে যাত্রীর চাপ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

জমজমাট আতর-টুপির বাজার, রাজধানীতে ঈদের আমেজ

বায়তুল মোকাররম, গুলিস্তান, পল্টন ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, রমজানের শেষ দিনগুলোতে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মাহাদি হাসান
19 March, 2026, 09:10 am
Last modified: 19 March, 2026, 09:15 am
ছবি: রাজীব ধর/টিবিএস

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে টুপি, আতর ও জায়নামাজের বাজার।

বায়তুল মোকাররম, গুলিস্তান, পল্টন ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, রমজানের শেষ দিনগুলোতে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বুধবার (১৮ মার্চ) বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা গেছে, দোকানজুড়ে সারি সারি সাজানো নানা ডিজাইনের টুপি ও জায়নামাজ। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের আতর ও পাথরের তসবিহ। কেউ পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি কিনছেন, কেউ আতরের ঘ্রাণ পরখ করছেন, আবার কেউ জায়নামাজের দরদাম করছেন।

দোকানগুলোতে তুর্কি, পাকিস্তানি ও চায়না জায়নামাজ বিক্রি হচ্ছে। তুর্কি জায়নামাজের দাম ৪০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত, পাকিস্তানি জায়নামাজ ৬০০ থেকে ১ হাজার টাকা এবং চায়না জায়নামাজ ৭০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

বায়তুল মোকাররমে নতুন জায়নামাজ কিনতে আসা জয়নুল আবেদিন বলেন, "সাড়ে পাঁচশ টাকায় একটি তুর্কি জায়নামাজ কিনেছি। নতুন ডিজাইন দেখে ভালো লেগেছে।"

রাজধানীর মতিঝিল থেকে আসা কামরুজ্জামান বলেন, "ঈদের নামাজ পড়তে পরিবারের সবার জন্য আতর ও টুপি কিনেছি। তবে অন্যান্যবারের তুলনায় এবার আতরের দাম কিছুটা বেশি মনে হয়েছে।"

ছবি: রাজীব ধর/টিবিএস

উর্মি এম্পোরিয়াম হাউজের দোকানি ফয়েজ আহমেদ বলেন, "আজ ২৮ রমজান। তাই অন্যান্য দিনের তুলনায় দুপুরের পর থেকে বিক্রি ভালো হচ্ছে। গত কয়েকদিন জায়নামাজ ও টুপি বেশি বিক্রি হয়েছে, তবে সন্ধ্যার পর আতর ও তসবিহর বিক্রি আরও বাড়বে।"

আতরের মধ্যে হোয়াইট, এলিটো, কোরাইশি, সুরগতি, ওধ, চকলেট মাস্ক সুলতান, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যাচ্ছে। এছাড়া ফিগো, হ্যাভোক, সিকোয়ান ও গোল্ডেন সেন্ট নামেও আতর বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতারা আতর কেনার আগে হাতের পৃষ্ঠে লাগিয়ে সুগন্ধ যাচাই করছেন। ৩ মিলিলিটারের হোয়াইট ও ওধ আতর ১৫০ টাকায়, সুরগতি ১০০ টাকায় এবং এলিটো ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোরাইশি আতরের ৩ মিলিলিটারের দামও ৯৫০ টাকা।

ফয়েজ আহমেদের দোকানে ৫০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত দামের আতর পাওয়া যাচ্ছে। এর মধ্যে কস্তুরি বা মেশক আম্বার প্রতি মিলিলিটার ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ী আফজাল জানান, তুলনামূলক কম দামের মধ্যে দুবাইয়ের হারামাইন আতর ১৫ মিলিগ্রামে ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

আতর-টুপি / আতর-টুপির বাজার / ঈদুল ফিতর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ঈদের আগেই ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: বিজিএমইএ
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • ঘরমুখী যাত্রীদের ভিড়ে চিরচেনা রূপে ফিরেছে সদরঘাট, বাস টার্মিনালেও বাড়ছে যাত্রীর চাপ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net