যানজট নিরসনে দেশীয় প্রযুক্তিতে তৈরি পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের
সড়কের ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার শুরু করেছে পুলিশ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে বাহিনীটি।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, স্বল্প খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য এবং যেকোনো রাস্তায় ব্যবহারের উপযোগী। সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এসব পোর্টেবল সিগন্যাল লাইট স্থাপন করছে।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রয়াসের অংশ হিসেবে এসব পোর্টেবল সিগন্যাল লাইট ইতিবাচক ভূমিকা রাখবে।
