Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘চাক সেমাই’: স্বাদে-ঐতিহ্যে অনন্য

বাংলাদেশ

খাদিজা আক্তার
04 March, 2026, 02:15 pm
Last modified: 04 March, 2026, 02:21 pm

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাংক যেভাবে প্রাণঘাতী হয়ে উঠল
  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • নকল ওয়েবসাইট ও কিউআর কোডে দেওয়া হতো জাল পুলিশ ক্লিয়ারেন্স, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘চাক সেমাই’: স্বাদে-ঐতিহ্যে অনন্য

প্রায় ৯০ বছর ধরে চট্টগ্রামে এই চাক সেমাইয়ের সুনাম রয়েছে।
খাদিজা আক্তার
04 March, 2026, 02:15 pm
Last modified: 04 March, 2026, 02:21 pm
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

রমজান এলেই খাবারের পসরা বদলে যায়। ইফতার ও ঈদকে ঘিরে ঘরে ঘরে বাড়ে সেমাইয়ের কদর। আর এই সময়টাতেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী 'ফকির কবীর চাক সেমাই'-এর চাহিদা বেড়ে যায় প্রায় সাতগুণ। প্রায় ৯০ বছর ধরে চট্টগ্রামে এই চাক সেমাইয়ের সুনাম রয়েছে।

চিরায়ত বাংলার খাবার না হলেও উপমহাদেশের মুসলিম সমাজে সেমাই ঈদ-আনন্দের অন্যতম অনুষঙ্গ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ঈদুল ফিতর যেন সেমাই ছাড়া অপূর্ণ।

ভাষাবিজ্ঞানী সুনীতি কুমার চট্টোপাধ্যায় 'সেমাই' শব্দের ব্যুৎপত্তি নির্দেশ করতে গিয়ে গ্রিক শব্দ Semidalis-এর উল্লেখ করেছেন। আফগানিস্তানে এটি 'সেমিয়া', পাকিস্তানে 'সেঁওয়াই' নামে পরিচিত। ধারণা করা হয়, বহির্বিশ্ব থেকেই একসময় এ অঞ্চলে সেমাইয়ের আগমন; পরে তা বাঙালি মুসলিম সমাজের খাদ্য-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়।

নগরীর বহদ্দারহাট–চকবাজার সড়কের কাপাসগোলা স্কুলের পাশে অবস্থিত ফকির কবীর বেকারি। ১৯৩৬ সালে সুফি ঘরানার মানুষ কবীর আহম্মেদের হাত ধরে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। স্থানীয়দের কাছে এটি 'বাংলা সেমাই' নামেও পরিচিত। প্রতিষ্ঠাতার আধ্যাত্মিক সংশ্লিষ্টতার কারণে তিনি 'ফকির কবীর' নামেই অধিক পরিচিতি পান।

প্রায় নয় দশক ধরে নগরীর চকবাজার এলাকায় তৈরি হওয়া এই সেমাই স্বাদ ও গুণমানে আলাদা পরিচয় ধরে রেখেছে।

বর্তমান স্বত্বাধিকারী আবু আহম্মেদ বলেন, "আমার বাবা ভাড়া দোকানে ব্যবসা শুরু করেছিলেন। ১৯৪৭ সালে জায়গা কিনে নেন। তখন থেকেই এই চাক সেমাইয়ের সুনাম ছড়িয়ে পড়ে। এখন অনেক প্রতিষ্ঠান মেশিনে সেমাই তৈরি করলেও আমরা এখনো পুরোনো পদ্ধতিতেই গুণমান বজায় রেখে তৈরি করছি।"

বেকারির এক কর্মচারী জানান, "সারা বছর সপ্তাহে প্রায় ১০০ কেজি সেমাই উৎপাদন হয়। কিন্তু রমজানে প্রতিদিনই ১০০ থেকে ১৫০ কেজি পর্যন্ত তৈরি করতে হয়। অনেক ব্যবসায়ী এসে পাইকারি কিনে নিয়ে যান। অনেকে আত্মীয়স্বজনের জন্য বিদেশেও পাঠান।"

রমজান মাসে শুধু নিজস্ব দোকানেই নয়, নগরীর বিভিন্ন দোকানেও সরবরাহ করা হয় এই সেমাই। চট্টগ্রাম ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলা এবং বিদেশেও রয়েছে এর কদর।

আধুনিক যুগে বিভিন্ন কোম্পানি অত্যাধুনিক যন্ত্রে বাংলা, লাচ্ছা কিংবা বোম্বাইয়া সেমাই তৈরি করলেও ফকির কবীরের চাক সেমাই এখনো তৈরি হয় বিশেষ ঐতিহ্যবাহী প্রক্রিয়ায়। বড় কড়াইয়ে গরম পানির সঙ্গে ময়দা মিশিয়ে খামির তৈরি করা হয়। পরে তা বিশেষ যন্ত্রে ঢেলে চাপ প্রয়োগের মাধ্যমে সূক্ষ্ম সেমাই আকারে বের করা হয়। এরপর চাক আকৃতিতে ডালায় সাজিয়ে রোদে শুকানো হয় এবং তন্দুরে হালকা আগুনে সেঁকে লালচে রং আনা হয়। এই প্রক্রিয়াই সেমাইয়ে আনে ভিন্ন স্বাদ ও সুবাস।

বর্তমানে প্যাকেটজাত সেমাইয়ের চাহিদা বাড়লেও খোলা সেমাইয়ের একটি বিশেষ ক্রেতাশ্রেণি রয়েছে। ফকির কবীরের চাক সেমাই খোলা বিক্রি হয় প্রতি কেজি ২৫০ টাকায়। গুণগত মান অক্ষুণ্ণ রাখাই তাদের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, "এটি শুধু ব্যবসা নয়, আমাদের আবেগের জায়গা। মানুষের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।"

ঐতিহ্য, স্বাদ ও বিশ্বাস—এই তিনের সমন্বয়ে 'ফকির কবীর চাক সেমাই' আজও চট্টগ্রামের রমজান সংস্কৃতির এক অনন্য অংশ হয়ে আছে।

Related Topics

টপ নিউজ

সেমাই / সেমাই কারখানা / চাক সেমাই / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’
  • চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: সমুদ্রের পানি রাখার ব্যালাস্ট ট্যাংক যেভাবে প্রাণঘাতী হয়ে উঠল
  • চট্টগ্রামে আধা কিলোমিটার ধাওয়া করে যুবককে গুলি
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • নকল ওয়েবসাইট ও কিউআর কোডে দেওয়া হতো জাল পুলিশ ক্লিয়ারেন্স, চট্টগ্রামে গ্রেপ্তার ৪

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net