Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কারকে বাধাগ্রস্ত করছে: এনসিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 March, 2026, 08:15 pm
Last modified: 02 March, 2026, 08:54 pm

Related News

  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী

বিএনপি আদালতকে ব্যবহার করে সংস্কারকে বাধাগ্রস্ত করছে: এনসিপি

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি এর মাধ্যমে ডুয়েল গেম খেলছে। বিএনপি আদালতের মাধ্যমেই সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো উপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।’
টিবিএস রিপোর্ট
02 March, 2026, 08:15 pm
Last modified: 02 March, 2026, 08:54 pm
ছবি: টিবিএস

বিএনপি সরকার আদালতকে ব্যবহার করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে বাধা তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতৃবৃন্দ।

সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির সংস্কার বাস্তবায়ন কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

এসময় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, 'আজকে আদালতে যা হচ্ছে, সেই শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে কারা এর পেছনে।'

তিনি আরও বলেন, 'বিএনপি এর মাধ্যমে ডুয়েল গেম খেলছে। বিএনপি আদালতের মাধ্যমেই সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো উপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।'

আসিফ মাহমুদ বলেন, 'এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এই রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।'

তিনি বলেন, 'এর মাধ্যমে বিএনপি সিলেক্টিভ সংস্কার করার মাধ্যমে ৭২' এর সংবিধানকে রক্ষা করার লড়াই করছে।'

তিনি আরও বলেন, 'খালেদা জিয়া বলেছিলেন জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে। কিন্তু তার সন্তান এই সংবিধানকে রক্ষা করছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়, এখনও জনগণের সংস্কার প্রতিষ্ঠিত হয়নি।'

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, 'জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এরপর এগুলোকে নিয়ে প্রশ্ন তোলা, মীমাসিংত বিষয় নিয়ে আদালতে যাওয়া একটা ন্যাক্কারজনক নজির হয়ে থাকল।'

তিনি বলেন, 'জনগণ ও আদালতকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। জুলাই সনদ জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। সেখানে বিএনপিও সাইন করেছে। জনগণের অভিপ্রায় রক্ষা করা আদালতের কাজ। কিন্তু এই রিটের মাধ্যমে একটি রাজনৈতিক দল আদালত ও জনগণকে মুখোমুখি করছে।'

সারোয়ার তুষার বলেন, 'আমরা বলেছিলাম গণভোট নির্বাচনের আগে হোক। বিএনপি বলেছিল নির্বাচনের দিন গণভোট হলে একই অর্থ বহন করে। আমরা বৃহত্তর স্বার্থে মেনে নিয়েছি। কিন্তু মীমাংসিত রাজনৈতিক বিষয় নিয়ে জলঘোলা করলে তাদের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।'

তিনি বলেন, 'জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে প্রশ্নবিদ্ধ করলে এই জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তা না হলে ডেপুটি স্পিকার নিয়ে উদারতার প্রয়োজন নেই।'

তিনি আরও বলেন, 'আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা বিচার বিভাগকে বিতর্কিত করবেন না। এটাকে বাইপাস করতে চাইলে বিএনপি প্রশ্নবিদ্ধ হবে। আজকের কোর্টে শুনানি দেখে স্পষ্ট যে এই রিটের সঙ্গে বিএনপির সম্পর্ক আছে।'

এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল হক মুসা বলেন, 'গণভোট, জুলাই সনদ ও সংস্কার পরিষদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিট পিটিশন করা হলেও; বিএনপির আইনজীবীরা দলীয়ভাবে শুনানিতে গণভোটের বিপক্ষে অংশগ্রহণ করেন। শুনানিতে তারা সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করেছেন।'

জহিরুল মুসা বলেন, 'একটা পলিটিকাল ডকট্রিন ও জনগণের অভিপ্রায়কে আদালতের দরবারে টেনে নেওয়া হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / বিএনপি / আদালত / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • মাদ্রাসার শৌচাগারে শিক্ষার্থীর লাশ: এক শিক্ষকের ৩ দিনের রিমান্ড, আদালতে আসামিদের কিল-ঘুষি 
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net