Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2026, 05:55 pm
Last modified: 24 February, 2026, 06:04 pm

Related News

  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 
  • ৯ শ্রমিকের মৃত্যু: ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

জরিমানার পাশাপাশি বিপিসিকে কাটা পাহাড়ের অংশটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ভবিষ্যতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো পাহাড় বা টিলা না কাটার বিষয়েও সতর্ক করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 February, 2026, 05:55 pm
Last modified: 24 February, 2026, 06:04 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের জামাল খান এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা। সরেজমিন পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

সোনিয়া সুলতানা বলেন, 'পরিদর্শন প্রতিবেদনে বর্ণিত স্থানে পাহাড় কাটার অভিযোগ প্রমাণিত হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, সেখানে দৃশ্যমানভাবে প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ এবং ৮ ফুট উচ্চতায় মাটি কাটা হয়েছে। সব মিলিয়ে আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটা হয়েছে।'

তিনি আরও জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(খ) অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি নিরূপণ এবং ধারা ৭ অনুযায়ী ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। প্রতি ঘনফুট পাহাড় কাটার ক্ষতিপূরণ ১০০ টাকা ধরে মোট ৯ হাজার ৬০০ ঘনফুটের জন্য ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার পাশাপাশি বিপিসিকে কাটা পাহাড়ের অংশটি আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ভবিষ্যতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো পাহাড় বা টিলা না কাটার বিষয়েও সতর্ক করা হয়েছে।

শুনানিতে বিপিসির পক্ষে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক এস এম জুবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও জ্যেষ্ঠ টেকনিশিয়ান মো. ওমর ফারুক। পরিদর্শন প্রতিবেদন এবং অভিযুক্ত পক্ষের লিখিত বক্তব্য ও দালিলিক প্রমাণ পর্যালোচনা করে এই আদেশ দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

পরিবেশ অধিদপ্তর / জরিমানা / পাহাড় কাটা / চট্টগাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • চট্টগ্রামে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়: বিআরটিএর জরিমানা, গ্যাস সংকটের অজুহাত চালকদের 
  • ৯ শ্রমিকের মৃত্যু: ছাড়পত্র নবায়ন না করেই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ
  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net