Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
জামায়াত-এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাচ্ছেন কারা

বাংলাদেশ

মো. বেলাল হোসেন
22 February, 2026, 11:05 pm
Last modified: 22 February, 2026, 11:09 pm

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

জামায়াত-এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাচ্ছেন কারা

জামায়াতের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, নারী এমপি মনোনয়নে অঞ্চল, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতা বিবেচনা করা হবে। যেসব অঞ্চলে জামায়াতের এমপি নেই সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে।
মো. বেলাল হোসেন
22 February, 2026, 11:05 pm
Last modified: 22 February, 2026, 11:09 pm
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ইতোমধ্যে জামায়াত-এনসিপি জোটে আলোচনা চলছে। আসনের অনুপাতে জামায়াত ১১টি ও জোটগতভাবে ১৩টি আসন পেতে পারে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে দলটি পাবে ৩৫টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি ও জোটগতভাবে ১৩টি আসন পেতে পারে। 

জামায়াতের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, নারী এমপি মনোনয়নে অঞ্চল, অভিজ্ঞতা ও দায়িত্বশীলতা বিবেচনা করা হবে। যেসব অঞ্চলে জামায়াতের এমপি নেই সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে। আবার আগে যারা সংরক্ষিত নারী আসনে দায়িত্ব পালন করেছেন, তাদেরও প্রাধান্য দেওয়া হবে। 

এছাড়া জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় ও আঞ্চলিক দায়িত্বশীল নেতৃত্ব থেকে ১১ জনকে বাছাই করা হবে।

তারা আরো জানান, ক্ষেত্র বিশেষে দলের অভ্যন্তরে পেশাজীবী নারীদেরও বিবেচনা করবে জামায়াত। সম্প্রতি ঘোষিত দলটির কেন্দ্রীয় কর্মপরিষদে ৮৯ সদস্যের মধ্যে ২১ জন নারী আছেন। মূলত সেখান থেকেই ১১ জনের অধিকাংশকে মনোনীত করা হবে।

জামায়াতে ইসলামীর নারী প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, বুয়েটের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আমিনা বেগম রহমান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শাহান আরা বেগম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন্নাহার মুন্নী। 

এছাড়াও সাঈদা রুম্মান, খন্দকার আয়েশা খাতুন, ডা. হাবিবা চৌধুরী সুইট, কাজী মারিয়া ইসলাম বেবি, রাবেয়া খানম, ডা. শিরিন আক্তার রুনা, তানহা আজমি, নার্গিস খান, কানিজ ফাতেমা, সেলিনা আক্তার ও আয়েশা সিদ্দিকা পারভীনের নাম আলোচনায় রয়েছে।

ডা. আমিনা বেগম জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী। তিনি এর আগে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। এছাড়াও সংসদের বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমিরের স্ত্রী ডা. হাবিবা চৌধুরীও আলোচনায় আছেন।

অন্যদিকে জোটগতভাবে মনোনীত করা হলে জামায়াত জোট পেতে পারে আরো দুটি নারী আসন। এ দুটি এনসিপির নারী নেত্রীরা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা জানান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমীন ও এনসিপির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু আলোচনায় আছেন।

এ বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা এখনো সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রক্রিয়া আরম্ভ করিনি।'

তিনি বলেন, 'আমরা অতীতে যাদের মনোনয়ন দিয়েছি, তারা অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই দিকটাও আমরা বিবেচনা করব। এখন আমরা প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্বের পরিধি অনেক। সেক্ষেত্রে সবচেয়ে যোগ্য মানুষদের বাছাই করা হবে, যারা সংসদে ও সংসদের বাইরে দেশের মানুষ বিশেষ করে নারী সমাজের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।'

জামায়াতের দলীয় নারী নেতৃত্বের বাইরে কাউকে মনোনয়ন দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জোবায়ের বলেন, 'আমাদের সেই চিন্তা আছে। বিভিন্ন পেশায় যেসব নারী জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাদের প্রাধান্য দেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / এনসিপি / নির্বাচন / সংরক্ষিত নারী আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net