Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ভারতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 February, 2026, 06:30 pm
Last modified: 22 February, 2026, 06:35 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ

পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ভারতের

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি তার সমর্থন ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’
টিবিএস রিপোর্ট
22 February, 2026, 06:30 pm
Last modified: 22 February, 2026, 06:35 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবগঠিত সরকারের সঙ্গে জনস্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, 'বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত তার দেশ।'

রোববার (২২ ফেব্রুয়ারি) নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রণয় ভার্মা। নতুন সরকার গঠনের পর এটিই ছিল তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, 'আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি তার সমর্থন ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।'

নির্বাচন-পরবর্তী উচ্চপর্যায়ের যোগাযোগের কথা উল্লেখ করে প্রণয় ভার্মা জানান, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। ওইদিন দুই নেতা টেলিফোনেও কথা বলেন।

পরবর্তীতে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যোগ দেন। অনুষ্ঠানের ফাঁকে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি তার কাছে হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার আজকের বৈঠকের বিষয়ে হাইকমিশনার বলেন, 'আমি তাদের জানিয়েছি যে ভারত পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে সমস্ত ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চায়। আমরা ইতিবাচক, গঠনমূলক এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী।'

তিনি আরও বলেন, 'ভারত বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, উন্নয়ন অংশীদারিত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ভারত আশাবাদী। এই সহযোগিতার সুফল যাতে সরাসরি দুই দেশের মানুষের কাছে পৌঁছায়, সেটিই ভারতের মূল লক্ষ্য।'

প্রণয় ভার্মা আস্থা ব্যক্ত করেন যে, দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান বিশ্বাস ও সহযোগিতার ভিত্তি নতুন সরকারের আমলে আরও শক্তিশালী হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Related Topics

টপ নিউজ

ভারত / বাংলাদেশ / প্রণয় ভার্মা / খলিলুর রহমান / পররাষ্ট্রমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net