ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
ছবি: স্ক্রিনশট
ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন। এর আগে আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
