Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
শিক্ষাখাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন: শিক্ষামন্ত্রী এহসানুল হক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2026, 03:05 pm
Last modified: 18 February, 2026, 03:46 pm

Related News

  • স্কুলভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্ত, তীব্র প্রতিক্রিয়া
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • শিক্ষা প্রতিষ্ঠান কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
  • স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষাখাতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন: শিক্ষামন্ত্রী এহসানুল হক

তিনি বলেন, 'আমরা ফোর্থ জেনারেশন অব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে আছি। সেখানে ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স—এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, বাড়াতে হবে ডিজিটাল ও ইংলিশ লিটারেসি।'
টিবিএস রিপোর্ট
18 February, 2026, 03:05 pm
Last modified: 18 February, 2026, 03:46 pm
ছবি: টিবিএস

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষাখাতে সামান্য পরিবর্তন নয়, বড় ধরনের কাঠামোগত ও যুগোপযোগী পরিবর্তন প্রয়োজন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, তিনি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রথম কর্মদিবসে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী জানান, নতুন দায়িত্ব নিয়ে তিনি ও প্রতিমন্ত্রী শিক্ষা খাতকে ঢেলে সাজাতে কাজ করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, 'দেশের শিক্ষাব্যবস্থা বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা হবে।'

তিনি বলেন, 'আমরা ফোর্থ জেনারেশন অব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে আছি। সেখানে ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স—এসব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে, বাড়াতে হবে ডিজিটাল ও ইংলিশ লিটারেসি।'

কারিকুলাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী জানান, তাৎক্ষণিক কোনো পরিবর্তনের বদলে বিদ্যমান পাঠ্যক্রম পর্যালোচনা (রিভিউ) করা হবে। তিনি বলেন, 'সবকিছু একদিনে হবে না। আমরা প্রথমে কাগজপত্র পর্যালোচনা করে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করব, এরপর বিস্তারিত জানানো হবে।'

প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের বিষয়ে তিনি অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, '২০০১-২০০৬ সময়ে দায়িত্ব পালনকালে প্রশ্নফাঁস রোধ করা সম্ভব হয়েছিল। এ ধরনের অনিয়ম আর ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি না।'

শিক্ষা প্রশাসনে দলীয়করণ, দুর্নীতি ও এমপিওভুক্তিতে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, 'আগের সময়ের কর্মকাণ্ডের দায়ভার বর্তমান নেতৃত্ব নেবে না। তবে ভবিষ্যতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। আমরা দুর্নীতি করিনি, করবও না—এটাই ধরে নিতে পারেন।'

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বড় ঘোষণা না দিয়ে, সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে ধাপে ধাপে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, 'শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনতে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী / এহসানুল হক মিলন / শিক্ষাব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • স্কুলভর্তিতে লটারি বাতিলের সিদ্ধান্ত, তীব্র প্রতিক্রিয়া
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • শিক্ষা প্রতিষ্ঠান কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত বাতিলের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
  • স্বচ্ছতা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় বিবেচনা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
  • শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা শিক্ষামন্ত্রীর

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net