বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদীয় সদস্যদের প্রথম সভায় ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
আজ ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই তথ্য জানান।
