Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, যা ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2026, 01:10 pm
Last modified: 17 February, 2026, 01:26 pm

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, যা ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শপথ পড়ানোর দায়িত্ব কার থাকবে, তা সংসদ নির্ধারণ করবে। সংবিধান সংশোধন হবে। তারপর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শপথবাক্য পাঠ করাতে পারে।’
টিবিএস রিপোর্ট
17 February, 2026, 01:10 pm
Last modified: 17 February, 2026, 01:26 pm
ছবি: বিটিভি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার ব্যাখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, 'গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংসদে যেতে হবে আগে। এবং সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংস্কার করতে হবে। সেটা সংশোধন করার পরে যিনি শপথবাক্য পাঠ করাবেন, তার পদমর্যাদা এবং সংবিধানের তৃতীয় তফশিলে শপথের ফর্ম সংযুক্ত হবে।'

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে এবং বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সালাহউদ্দিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'শপথ পড়ানোর দায়িত্ব কার থাকবে, তা সংসদ নির্ধারণ করবে। সংবিধান সংশোধন হবে। তারপর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শপথবাক্য পাঠ করাতে পারে।'

সালাহউদ্দিন বলেন, 'এখন বিদ্যমান সংবিধানে ১৪৮ অনুচ্ছেদের ২(ক)-এ বলা আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি শপথ পাঠ করাতে না পারেন, অপারগতা প্রকাশ করেন বা তাদের পাওয়া না যায়, তাদের মনোনীত প্রতিনিধি যদি তা না করেন তিন দিনের মধ্যে, তাহলে পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।'

তিনি বলেন, 'সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আমাদের শপথ পাঠ করিয়েছেন। এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নেই এবং তারও (সিইসি) শপথ পাঠ করানোর এখতিয়ার নেই।'

সালাহউদ্দিন বলেন, 'সে বিবেচনায় তিনি (সিইসি) আমাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য এপ্রোচও করেননি, আমরাও শপথ গ্রহণ করিনি। যেহেতু সেখান থেকে এপ্রোচ করা হয়নি। সাংবিধানিকভাবেই সমস্ত কিছু পরিচালিত হওয়া দরকার। এবং এ পর্যন্ত আমরা সাংবিধানিক পদ্ধতি মেনেই এসেছি। আগামীতেও আমরা সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই।'

তিন বলেন, 'জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি বিষয়—জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে, একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেভাবে স্বাক্ষরিত হয়েছে—সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ।'

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'আজকে আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এবং তার প্রেক্ষিতে মেজরিটি পার্টির নেতা হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'সেই সঙ্গে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তারেক রহমান আজ বিকেল চারটায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানিয়েছেন সালাহউদ্দিন।

Related Topics

BBC / টপ নিউজ

বিএনপি / সংবিধান সংস্কার পরিষদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী 
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net