মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন নাসিমুল গনি
ছবি: সংগৃহীত
চুক্তিতে সিনিয়র সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব থেকে বদলি করে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত শনিবার মন্ত্রিপরিষদ সচিব পদে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হয়। তার জায়গায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।
