Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 31, 2026
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2026, 04:10 pm
Last modified: 14 February, 2026, 04:13 pm

Related News

  • বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না: রাষ্ট্রপতি
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা প্রথমে শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল সংসদ নেতা নির্বাচন করবে। সংসদ নেতা মন্ত্রিপরিষদ গঠন করে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন। 
টিবিএস রিপোর্ট
14 February, 2026, 04:10 pm
Last modified: 14 February, 2026, 04:13 pm
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ | ছবি: সংগৃহীত

আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন বলে জানান তিনি। 

এছাড়াও তিনি জানান, দেশি-বিদেশি এক হাজার অতিথিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হয়েছে। 

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ আব্দুর রশীদ এসব তথ্য জানান। শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা প্রথমে শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দল সংসদ নেতা নির্বাচন করবে। সংসদ নেতা মন্ত্রিপরিষদ গঠন করে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন। 

নতুন মন্ত্রিসভার শপথের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, বিভাগ প্রস্তুত রয়েছে। মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে—এ বিষয়ে তিনি বলেন, তা নির্ভর করবে সংসদ নেতা ও সম্ভাব্য প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর।

শপথের সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। নির্দেশ এলে সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হবে।

তিনি জানান, সংসদ সদস্যদের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ২৯৭টি আসনে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। কর্মদিবস হিসেবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে এ শপথ সম্পন্ন হবে বলে ধরে নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, '১৭ তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হলে দলগুলো তাদের সংসদ নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা রাষ্ট্রপতিকে জানাবেন যে তিনি আস্থাভাজন। তখন রাষ্ট্রপতি নিয়ম অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের প্রস্তাব দেবেন বা নিয়োগ দেবেন।'

এরপর সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা হচ্ছে আগামী তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যেই এ শপথ সম্পন্ন হবে।
 
Related Topics

টপ নিউজ

নতুন মন্ত্রিসভা / মন্ত্রিপরিষদ সচিব / রাষ্ট্রপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
    নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯
  • জো কেন্ট। ছবি: সংগৃহীত
    অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা
  • এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
    এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

Related News

  • বাংলাদেশে আর কোনো 'আয়নাঘর' থাকবে না: রাষ্ট্রপতি
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

4
উদ্ধার করা রুপি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

5
জো কেন্ট। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

অচলাবস্থার মধ্যে ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা

6
এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসাধারীদের চাকরি শেষে ৬০ দিন থাকার সুযোগ বাতিলে আরও এক ধাপ এগোল ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net