Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
ত্রয়োদশ সংসদ নির্বাচন: মেঘনা ও তারেকসহ জামানত হারালেন আরও যারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 06:00 pm
Last modified: 13 February, 2026, 08:44 pm

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

ত্রয়োদশ সংসদ নির্বাচন: মেঘনা ও তারেকসহ জামানত হারালেন আরও যারা

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, আলোচিত এসব প্রার্থীর বড় একটি অংশই নূন্যতম জনসমর্থন প্রমানে ব্যর্থ হয়েছেন, যার প্রতিফলন ঘটেছে ব্যালট পেপারে। জামানত হারানোর ফলে আইন অনুযায়ী তাদের জমা দেওয়া ৫০ হাজার টাকা আর ফেরতযোগ্য হবে না।
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 06:00 pm
Last modified: 13 February, 2026, 08:44 pm
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে হেরে জামানত হারিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম এবং আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমানসহ আলোচিত বেশ কয়েকজন প্রার্থী। নির্বাচনের আইন অনুযায়ী ন্যূনতম ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাঁদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

বিদ্যমান নির্বাচনি আইন অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ (৮ ভাগের ১ ভাগ) ভোট পেতে হয়। এবার সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের সময় প্রতিটি প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছিল। নির্ধারিত সংখ্যক ভোট না পাওয়ায় এই টাকা সরকারি কোষাগারে বাজেয়াপ্ত হবে।

বগুড়া-২: মান্নার ভরাডুবি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে 'কেটলী' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাহমুদুর রহমান মান্না। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি (ভোটের হার ৭২.৬৩ শতাংশ)। নিয়ম অনুযায়ী, জামানত টেকাতে মান্নার প্রয়োজন ছিল কমপক্ষে ৩০ হাজার ৪৭৬ ভোট। অথচ তিনি পেয়েছেন মোট বৈধ ভোটের মাত্র ১.৪ শতাংশ।

ঢাকা-১২: বাতিল ভোটের চেয়েও কম তারেকের ভোট

ঢাকা-১২ আসনে 'প্রজাপতি' প্রতীক নিয়ে লড়েছিলেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি পেয়েছেন মাত্র ১ হাজার ৪৪ ভোট। এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ২২ হাজার ২৬৮টি (ভোটের হার ৩৭.৪২ শতাংশ)।

এদিকে, এই আসনে বাতিল হওয়া ভোটের সংখ্যা ২ হাজার ৪৪৪টি; অর্থাৎ আমজনতার প্রার্থী তারেক বাতিল হওয়া ভোটের চেয়েও কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

ঢাকা-১২: তাসলিমা আখতার

একই আসনে (ঢাকা-১২) 'মাথাল' প্রতীক নিয়ে নির্বাচন করে জামানত হারিয়েছেন গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী তাসলিমা আখতার। তিনি পেয়েছেন ১ হাজার ৫১১ ভোট।

ঢাকা-৮ ও নেত্রকোনা-৪: মেঘনা ও জলির জামানত বাজেয়াপ্ত

ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে 'ট্রাক' প্রতীকে অংশ নিয়েছিলেন মেঘনা আলম। তিনি সর্বমোট ৬০৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

অন্যদিকে, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার 'কাস্তে' প্রতীকে ৩ হাজার ৩৫৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

চট্টগ্রাম-৮: জামানত হারিয়েছেন তিন প্রার্থী

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে তিন প্রার্থী একসঙ্গে জামানত হারিয়েছেন। তারা হলেন—জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫৬ হাজার ১৩৪টি। এর বিপরীতে এনসিপি প্রার্থী জোবাইরুল হাসান আরিফ পেয়েছেন ২ হাজার ৯০৬ ভোট, যা মোট ভোটারের বিপরীতে মাত্র ০.৫২ শতাংশ। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ নুরুল আলম ১ হাজার ১৮৮ ভোট এবং ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক পেয়েছেন মাত্র ৮৭০ ভোট।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, আলোচিত এসব প্রার্থীর বড় একটি অংশই নূন্যতম জনসমর্থন প্রমানে ব্যর্থ হয়েছেন, যার প্রতিফলন ঘটেছে ব্যালট পেপারে। জামানত হারানোর ফলে আইন অনুযায়ী তাদের জমা দেওয়া ৫০ হাজার টাকা আর ফেরতযোগ্য হবে না।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / জামানত বাজেয়াপ্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • তৃণমূলের শক্তি যাচাই করতে স্থানীয় নির্বাচন এককভাবে করতে চায় জামায়াত 
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net