নেত্রকোনা-৪: বিপুল ভোটে জয়ী লুৎফুজ্জামান বাবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনে নিরঙ্কুশ জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
এই সংসদীয় আসনের সবকটি ভোটকেন্দ্রের গণনা শেষে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট।
বাবরের নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৮৪০ ভোট।
সেই হিসেবে বাবর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২০ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর নিজ এলাকায় ফিরে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এই জয় পেলেন বাবর।
বাবরের গ্রামের বাড়ি মদন উপজেলার বাড়িবাদেরা এলাকায়। তিনি নেত্রকোনা-৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
