ঢাকা-১৬ আসনে ৭২ কেন্দ্রের ভোট গণনা শেষ, এগিয়ে জামায়াতের আবদুল বাতেন
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, কর্নেল আবদুল বাতেন পেয়েছেন ৪৪ হাজার ৪৪৪ ভোট এবং আমিনুল হক পেয়েছেন ৪২ হাজার ৪৭৫ ভোট। এপর্যন্ত ৭২টি কেন্দ্রের মোট ৯০ হাজার ১৩৮ ভোট গণনা করা হয়েছে।
ঢাকা-১৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসনে ৭২টি কেন্দ্রের সর্বশেষ ফলাফলে জামায়াত-সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমিনুল হকের চেয়ে ১,৯৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, কর্নেল আবদুল বাতেন পেয়েছেন ৪৪ হাজার ৪৪৪ ভোট এবং আমিনুল হক পেয়েছেন ৪২ হাজার ৪৭৫ ভোট। এপর্যন্ত ৭২টি কেন্দ্রের মোট ৯০ হাজার ১৩৮ ভোট গণনা করা হয়েছে।
এই আসনে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯৯ জন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।