Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে ভালো হয়েছে, ১১ দলীয় জোট সন্তুষ্ট: এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 05:50 pm
Last modified: 12 February, 2026, 05:54 pm

Related News

  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?

অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে ভালো হয়েছে, ১১ দলীয় জোট সন্তুষ্ট: এহসানুল মাহবুব জুবায়ের

জোটের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করছি বিপুল সংখ্যক ভোট পেয়ে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করব। নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেছে। আমরা অনিয়ম নিয়েও কথা বলেছি এবং পর্যবেক্ষণ করেছি। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এটি ভালো হয়েছে, যা জাতিকে আশান্বিত করেছে। আমরা আশা করি ভোট গণনায় কোনো অনিয়ম, ব্যত্যয় ও বিচ্যুতি ঘটবে না।”
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 05:50 pm
Last modified: 12 February, 2026, 05:54 pm
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোট জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়েছে। কিছু বিচ্ছিন্ন অনিয়ম হলেও সার্বিকভাবে নির্বাচন নিয়ে তারা সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন জোটের নেতারা।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "বাংলাদেশের মানুষের জাতীয় আকাঙ্ক্ষার সুন্দর বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ গভীর আগ্রহ সহকারে নির্বাচনে অংশ নিয়েছে। সরকার ও নির্বাচন কমিশন কতটুকু কমিটমেন্ট বাস্তবায়ন করেছে, সেটা দেশের মানুষ সাক্ষী দিবে।"

তিনি আরও বলেন, "পোস্টাল ব্যালট, গণভোট ও জাতীয় সংসদের ব্যালট গণনা হবে একসাথে। আমরা মনে করি এই নির্বাচনে সবার চেষ্টা ছিল, সেজন্য খুব বড় আকারে ক্ষয়ক্ষতি হয়নি। এরপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। কিছু কেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, আঘাত করা হয়েছে। এজন্য আমরা তাৎক্ষণিক প্রশাসন ও নির্বাচন কমিশনকে জানিয়েছি। বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল দেশবাসীর নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে ভেস্তে গেছে। এখন আমরা ভোট গণনা পর্যবেক্ষণ করব।"

নির্বাচনের সার্বিক মূল্যায়নে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "আমাদের ধারণা রাতের মধ্যে একটি রেজাল্ট পাওয়া যেতে পারে। আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই। কিছু অনিয়মসহ সামগ্রিকভাবে নির্বাচন ভালো হয়েছে। এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সেটা প্রমাণ হলো। এজন্য সরকার, নির্বাচন কমিশন ও জনগণকে অভিবাদন জানাই।"

জোটের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, "আমরা আশা করছি বিপুল সংখ্যক ভোট পেয়ে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করব। নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেছে। আমরা অনিয়ম নিয়েও কথা বলেছি এবং পর্যবেক্ষণ করেছি। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এটি ভালো হয়েছে, যা জাতিকে আশান্বিত করেছে। আমরা আশা করি ভোট গণনায় কোনো অনিয়ম, ব্যত্যয় ও বিচ্যুতি ঘটবে না।"

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার এবং ফলাফল সংগ্রহে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন।

Related Topics

টপ নিউজ

জামায়াত / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে: শফিকুর রহমান
  • জামায়াতের আমির ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না: মির্জা ফখরুল
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net