প্রতিপক্ষ প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, সেনাবাহিনী সামাল দিয়েছে: জামায়াতের আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, কুমিল্লার লাকসামের বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
কারা দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিপক্ষ।
তিনি আরও অভিযোগ করেন, তার নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল, তবে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়েছে।
তিনি মনে করেন, সামগ্রিকভাবে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।
তবে জামায়াতের আমির বলেছেন, "অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, সেগুলোর তুলনায় দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচনের ভোটার উপস্থিতি কিছুটা কম।"
পরের দিকে ভোটার উপস্থিতি বাড়তে বলে তিনি আশা প্রকাশ করেন।
