Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 11, 2026
‘মানুষ যেন না ভাবে পরিবর্তন বৃথা গেছে’: ভোট দিয়ে যা বললেন ‘জেন-জি’ ভোটাররা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 12:05 pm
Last modified: 12 February, 2026, 12:07 pm

Related News

  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

‘মানুষ যেন না ভাবে পরিবর্তন বৃথা গেছে’: ভোট দিয়ে যা বললেন ‘জেন-জি’ ভোটাররা

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 12:05 pm
Last modified: 12 February, 2026, 12:07 pm
পল্লবী সরকারি কলেজ কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন আব্দুর রহমান। ছবি: হাসান মেহেদী/টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন 'জেন-জি' বা এই প্রজন্মের তরুণ ভোটাররা। প্রথমবার ভোট দিতে পেরে তারা যেমন আনন্দিত, তেমনি নতুন সংসদ ও সরকারের কাছে তাদের প্রত্যাশাও আকাশচুম্বী। সব ক্ষেত্রে নায্যতা প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত দেশ ও কর্মসংস্থানের নিশ্চয়তা চাইছেন এই তরুণরা।

উচ্চমাধ্যমিক পড়ুয়া হোসাইন মোহাম্মদ মারুফ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি শেষ বর্ষের শিক্ষার্থী। মোহাম্মদপুর কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে ভোট দিয়ে বের হওয়ার সময় তার প্রতিক্রিয়া জানতে চাইলে মারুফ বলেন, 'প্রথমবার ভোট দিলাম, ভোট নিয়ে অনেক ধরনের গল্প শুনেছি। কিন্তু আমার কাছে প্রসেসটা বেশ সহজ ও নিঞ্ঝাট মনে হলো।'

কী গল্প শুনেছেন—জানতে চাইলে তিনি বলেন, 'ভোট খুঁজে পাওয়া যায় না, কেন্দ্রে গেলে বলে আপনার ভোট হয়ে গেছে। গণ্ডগোল হয়, এসব শুনতাম। আমি কিন্তু সেরকম দেখলাম না। আমি ভোটারলিস্টে আমার নাম ও ছবি দেখেছি।'

ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা নিয়ে এই তরুণ বলেন, 'আমি এমন একটি সরকার চাই, যে সরকার সকলের রাইটস [অধিকার] নিশ্চিত করবে। স্বাধীনভাবে চিন্তা ও চলাফেরা করতে পারবে। করাপশন [দুর্নীতি] হবে না। ইয়ুথ এমপাওয়ারমেন্ট হবে। এমপ্লয়মেন্টের [কর্মসংস্থান] ব্যবস্থা হবে। চাকরির জন্য কারোর কাছে যেতে হবে না।' গণভোট প্রসঙ্গে তিনি বলেন, 'দিয়েছি। তবে ওইটা নিয়ে ডিটেইল আইডিয়া নেই। আশা করি সরকার ভালোর জন্য করেছে। সেজন্য দিয়েছি।'

মোহাম্মদপুরের ওই একই কেন্দ্রে মা নুরুননাহার বেগমের সাথে ভোট দিতে এসেছিলেন তরুণী সুজানা হোসেন। তিনিও প্রথমবার ভোট দিলেন। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করে সুজানা বলেন, 'আমরা কিন্তু জুলাইয়ে গেছিলাম বৈষম্যহীন বাংলাদেশের জন্য। আম্মুও গেছিলো। আমরা স্লোগান দিছি, অনেক কিছু করছি। পুলিশ আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমরা ওইটা আর চাই না। এখন যারা সরকার তারা সেটা করে নাই। জুলাই আন্দোলনের পরেও অনেক কিছু ঠিক হয় নাই। নির্বাচনের মাধ্যমে আসা সরকার সেটা করবে এটা চাই।'

সুজানার মা নুরুননাহার বেগম জানান, 'ও (সুজানা) কিন্তু ২৪ এর ভোটেও ভোটার ছিলো। আসে নাই। এবার কিন্তু ভোট দিতে আসছে।'

একই সুরে কথা বলেন জিনাত আনিফিন ও জেনিফা তাসনিম নামের দুই বোন। জিনাত বলেন, 'গণঅভ্যুত্থানের যে বার্তা, তা যেন কাজে প্রতিফলিত হয়। মানুষ যেন না ভাবে পরিবর্তন বৃথা গেছে।'

জীবনে প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা হক সুভা। সকাল পৌনে ১০টার দিকে সিদ্ধেশ্বরী বয়েস কলেজে ভোট দিয়ে তিনি বলেন, 'জীবনের প্রথম ভোট খুব এক্সাইটেড ছিলাম। প্রথমে একটু ভয় করছিলো কিন্তু ভোট দিতে গিয়ে আয়োজন শান্তিপূর্ণ দেখে ভয় কেটে গেছে। তবে নারী ভোটার একটু কম মনে হয়েছে। গণভোটও দিয়েছি, আমি চাই যোগ্য নেতৃত্ব আসুক।'

ঢাকা-৭ আসনের লালবাগ মডেল স্কুলে ভোট দিতে আসা তরুণ ভোটার আসাদ বলেন, 'আমি আগে ভোটার হয়েছি কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। এবার ভোট দিতে পেরে আনন্দ অনুভব করছি। আশা করি নির্বাচিত সরকার সুন্দর ভাবে দেশ সংস্কার করবেন এবং আমাদের সুন্দর পরিবেশ উপহার দিবেন।'

অন্যদিকে, ঢাকা-১৮ আসনের গুলশান ডিগ্রি কলেজ কেন্দ্রে দুই বান্ধবী নূরজাহান আক্তার মিতু ও নূরুন্নাহার আক্তার মীম ভোট দিতে আসেন। মিতু বলেন, 'প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। দেশের নতুন সংস্কার চাই।' মীম বলেন, 'দেশের নানা সমস্যা আছে। এগুলো সমাধান করা উচিত। এই আশায় গণভোটে অংশ নিয়েছি। সরকারে যারাই আসবে, তারা তরুণদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করবে, এই প্রত্যাশা দুজনের।'

ঢাকা-১৪ আসনের কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জহুর নামের এক তরুণ বলেন, 'জনপ্রতিনিধিদের কাছে আমাদের প্রত্যাশা—আপনারা ভালো কাজ করবেন, মানুষের আস্থা ধরে রাখবেন।'
আবার ২৫ বছর বয়সী মোহাম্মদ সামির প্রথম ভোট দিয়ে বলেন, 'তরুণদের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার বিষয়টি জনপ্রতিনিধিরা গুরুত্ব দিয়ে সংসদে তুলবেন—এটাই প্রত্যাশা।'

সুষ্ঠু পরিবেশ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট দিতে পেরে তরুণদের চোখে-মুখে ছিল প্রাপ্তির আনন্দ। দেশের নতুন সংস্কার ও আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তারা একটি জবাবদিহিমূলক সরকার কামনা করছেন।

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / জেন-জি / ভোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক
  • ছবি: এএফপি
    নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা
  • ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
    কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন
  • প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো
  • আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
    সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

Related News

  • 'জেন জি' নিয়ে দুনিয়াজুড়ে এত আগ্রহের কারণ কী?
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিন শর্তে পেট্রোল পাম্প থেকে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারিং মোটরবাইক

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

নেতানিয়াহুর নিহত অথবা গুরুতর আহত হওয়ার খবর ইরানি সংবাদমাধ্যমে; তুমুল জল্পনা

3
ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দুই উপদেষ্টা বাম থেকে- স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ছবি: গেটি/ ভায়া দ্য নিউ রিপাবলিক
আন্তর্জাতিক

কুশনার, উইটকফ দুজনেই নির্বোধ, তাই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নির্মম বোমাবর্ষণ চলছেই, ২০ বছরে ভিয়েতনামে ফেলা হয় ৭৫ লাখ টন

5
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বেশি চাইছে ব্যাংকগুলো

6
আব্বাস আরাকচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সাধারণ আমেরিকানদের ক্ষতি করতে চায় না ইরান; মার্কিন সামরিক অভিযান নিয়ে আরাগচির কটাক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net