Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় ভোট হচ্ছে বাংলাদেশে, ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 09:55 am
Last modified: 12 February, 2026, 10:00 am

Related News

  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় ভোট হচ্ছে বাংলাদেশে, ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে: সিইসি

সিইসি বলেন, “আমি সকাল থেকে খোঁজ নিয়েছি, সারাদেশে সুন্দরভাবে ভোট হচ্ছে। দু-একটি জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য বিশৃঙ্খলা রয়েছে, যা বিচ্ছিন্ন ঘটনা।”
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 09:55 am
Last modified: 12 February, 2026, 10:00 am
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-৮ আসনের আওতায় ইস্কাটন গার্ডেন হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, "ঈদের মতো আমেজে মানুষ ভোট দিচ্ছে। কয়েকদিন ধরে দেখছি, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো মানুষ গ্রামে ছুটেছে। আমরা যে ওয়াদা করেছিলাম—উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দেবে—সেই লক্ষ্যে ২০২৪ সালের অক্টোবর থেকে প্রস্তুতি নিয়েছি।"

সিইসি বলেন, "আমি সকাল থেকে খোঁজ নিয়েছি, সারাদেশে সুন্দরভাবে ভোট হচ্ছে। দু-একটি জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য বিশৃঙ্খলা রয়েছে, যা বিচ্ছিন্ন ঘটনা।"

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতের নেতারা পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন—এটি উল্লেখ করে তিনি বলেন, "এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ২০২৬ সালে সারা বিশ্বে সবচেয়ে বড় নির্বাচন দিচ্ছে বাংলাদেশ। এত বড় নির্বাচন এ বছর বিশ্বে আর হয়নি।"

সিইসি আরও বলেন, "বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে গতকাল কথা বলেছি। তারা পরিবেশ দেখে খুবই সন্তুষ্ট। প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ নির্বাচনকে ঘিরে কাজ করছে। এত মানুষকে নিয়ে কাজ করার দৃশ্য আপনারা আগে দেখেননি। বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করছে। এটি একটি বিরাট কর্মযজ্ঞ।"
 
Related Topics

টপ নিউজ

সিইসি / ভোট / ত্রয়োদশ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে: ইসি আনোয়ারুল
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক
  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net